বন্ধ্যাত্বে আলোর দিশা দেখাচ্ছে ডায়াবিটিস ও মেদ কমানোর ওষুধ
বন্ধ্যাত্বে আলোর দিশা
দেখাচ্ছে ডায়াবিটিস ও
মেদ কমানোর ওষুধ
ভারতের কণ্ঠ ব্যুরো : বন্ধ্যাত্বে আলোর দিশা জিএলপি ওয়ান ওষুধ। জিএলপি ওয়ান মূলত টাইপ টু ডায়াবিটিস নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে পরিচিত কিন্তু এই ওষুধের প্রভাবেই বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অনেক নারী। সম্প্রতি বিদেশী একটি মেডিকেল জার্নালে এবিষয়ে বিস্তারে লেখা হয়েছে। ডাক্তারি পরিভাষায় এই ঘটনাকে নাম দেওয়া হয়েছে Ozempic babies।।
Tirzepatide, Wegovy, Ozempic এই ওষুধগুলো তৈরী হয়েছিলো। এই ওষুধগুলো খিদে নিয়ন্ত্রণ ও ব্লাডসুগার নিয়ন্ত্রণ করে এবং মেদ কমায়। ভারতীয় ডাক্তারদের অনুমান মেদ কমানোর চিকিৎসা ও এই ওষুধগুলির ব্যবহারে মেটাবলিজম আবার আগের অবস্থায় ফিরে আসছে ফলে বন্ধ্যাত্ব কাটছে মহিলাদের।

মন্তব্যসমূহ