ব্যাঙ্ক ধর্মঘটের ভালো সাড়া হুগলী জেলায়
ব্যাঙ্ক ধর্মঘটের ভালো সাড়া হুগলী জেলায় ভারতের কণ্ঠ ব্যুরো : সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক নিয়মিত চালু করার অর্থাৎ শনি রবি বাদ দিয়ে ব্যাঙ্ক সচল রাখার দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট সর্বাত্মক রূপ ধারণ করলো হুগলী জেলায়। ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক সহ রাষ্ট্রয়ত্ব, এছাড়া স্টেট্ ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কেই কর্মচারীরা ধর্মঘটে সামিল হন। ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের নেতা রমেন সিনহা জানান পাঁচদিনের ব্যাঙ্কিং সপ্তাহ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের সাথে সরকারের দশম দ্বীপাক্ষিক চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো যে শনি রবি বাদে পাঁচদিন ব্যাঙ্ক নিয়মিত করতে হবে। ১২ দ্বিপাক্ষিক চুক্তিতে যে জয়েন্ট নোট হয়েছিলো তাতে সিদ্ধান্ত হয়েছিলো পাঁচদিন ব্যাঙ্ক চালাতে হবে। কিন্তু পরে সরকার নিমরাজি হলে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই।