পোস্টগুলি

শক্তিশালী ভারত বিশ্বশান্তির জন্য জরুরী - ই ইউ প্রধান

ছবি
 শক্তিশালী ভারত  বিশ্বশান্তির  জন্য জরুরী  - ই ইউ প্রধান ভারতের কণ্ঠ ব্যুরো : ৭৭ তম সাধারণতন্ত্র দিবসে ইউরোপিয়ন ইউনিয়রের সঙ্গে সামরিক গাঁটছড়ার সূত্রপাত ঘটালো ভারতবর্ষ। এবার বিশেষ অথিতি ছিলেন ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনীয় ল্যুইস স্যান্তস লা কোষ্টা ও ইউরোপিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট আরশুলা ভন দের লিয়েন।  এবারের কর্তব্যপথে সামরিক শক্তির সাথে নতুন ভাবনা ও প্রত্যয়ের প্রকাশ ছিলো উজ্বল। আকাশ থেকে জল ও অন্তরীক্ষে যুদ্ধের পরিস্থিতিতে রক্ষা করার ঢাল আকাশ ও অন্যান্য ব্যবস্থা যেমন প্রদর্শনী তে স্থান পেয়েছে তেমনি ব্রাহ্মস মিশাইল অর্জুন মেন ব্যাটল ট্যাঙ্ক ও অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শীত হয়েছে।  জল্পনা উঠছে তাহলে জার্মানি ও ফ্রান্সের সাথে ইউরোপিয়ন ইউনিয়নের সামরিক প্রযুক্তির জোরেই এ এম সি এ স্টেলথ ফাইটারের স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে কি ভারতবর্ষ? ভারতের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণতন্ত্র দিবসের শুভকামনা।  

ভয়াবহ আগুন কলকাতার আনন্দপুরে মৃত ৭ নিখোঁজ ২০

ছবি
ভয়াবহ আগুন  কলকাতার  আনন্দপুরে  মৃত ৭ নিখোঁজ ২০ ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতার আনন্দপুরে একটি গোডাউনে ভয়াবহ আগুন এখনও পর্যন্ত খবর ৭ জন মৃত ও ২০ জন নিখোঁজ। আজ বিকেলে আনন্দপুরের নাজিরাবাদের দুটি গোডাউনে আগুন লাগে বলে খবর। কিন্তু কি কারণে এই আগুন স্পষ্ট নয়। আগুনের সঙ্গে ১১ ঘন্টা লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা। দুজনের মৃতদেহ এখনও পর্যন্ত বের করা সম্ভব হলেও মৃতের সঙ্গে অনেকটা ই বাড়তে পারে বলে অনুমান।

শুধু ধূমপান নয়! দূষণের জন্য ফুসফুসের ক্যান্সার বাড়ছে বিশ্বজুড়ে

ছবি
শুধু ধূমপান নয়!  দূষণের জন্য  ফুসফুসের ক্যান্সার  বাড়ছে বিশ্বজুড়ে ভারতের কণ্ঠ ব্যুরো : ধূমপান করেনা এমন লোকের মধ্যে লাং ক্যানসারের সম্ভাবনা হু হু করে বাড়ছে বিশ্বজুড়ে। চিন্তার ভাঁজ পৃথিবী ব্যাপী ডাক্তারদের। ইউরোপিয়ন মেডিকেল জার্নাল ই এম জি র ইনভেস্টিগেটিং রিপোর্টে এই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে বলে খবর।  ই এম জি র গবেষণায় দেখা মিলেছে চেইন স্মোকার যাদের লাং ক্যান্সার আছে তাদের মৃত্যুর হার কমেছে। অন্যদিকে যারা জীবনে ধূমপান করেনি তাদের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার বাড়ছে। এই যারা ধূমপান করেনা অথচ লাং ক্যান্সারের শিকার তাদের একটা পোশাকি নাম আছে যাকে বলে LCINS  মূলত বিশ্বজুরে শহরগুলিতে দূষণ ও বায়ুতে মিশে থাকা ধুলিকনা মূলত বাড়াচ্ছে ক্রনিক লাং ডিজিস যা অনেক ক্ষেত্রে ক্যান্সারের রূপ নিচ্ছে। গবেষনায় দেখা গেছে মেট্রো শহর গুলিতে ক্রনিক লাং ডিজিস ও ফুসফুসে জল জমা টিস্যু ড্যামেজ হচ্ছে বলে অনুমান চিকিৎসক দের।

বন্ধ্যাত্বে আলোর দিশা দেখাচ্ছে ডায়াবিটিস ও মেদ কমানোর ওষুধ

ছবি
বন্ধ্যাত্বে আলোর দিশা  দেখাচ্ছে ডায়াবিটিস ও  মেদ কমানোর ওষুধ ভারতের কণ্ঠ ব্যুরো : বন্ধ্যাত্বে আলোর দিশা জিএলপি ওয়ান ওষুধ। জিএলপি ওয়ান মূলত টাইপ টু ডায়াবিটিস নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে পরিচিত কিন্তু এই ওষুধের প্রভাবেই বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অনেক নারী। সম্প্রতি বিদেশী একটি মেডিকেল জার্নালে এবিষয়ে বিস্তারে লেখা হয়েছে। ডাক্তারি পরিভাষায় এই ঘটনাকে নাম দেওয়া হয়েছে Ozempic babies।। Tirzepatide, Wegovy, Ozempic এই ওষুধগুলো তৈরী হয়েছিলো। এই ওষুধগুলো খিদে নিয়ন্ত্রণ ও ব্লাডসুগার নিয়ন্ত্রণ করে এবং মেদ কমায়। ভারতীয় ডাক্তারদের অনুমান মেদ কমানোর চিকিৎসা ও এই ওষুধগুলির ব্যবহারে মেটাবলিজম আবার আগের অবস্থায় ফিরে আসছে ফলে বন্ধ্যাত্ব কাটছে মহিলাদের। 

আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কলকাতায়

ছবি
আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে  ধুন্ধুমার কলকাতায় ভারতের কণ্ঠ ব্যুরো : আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা কলকাতায়। আজ কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছানোর সময় সেক্টর ফাইভ মোড়ে আশা কর্মীদের মিছিল আটকানো হয়। ধরপাকড় হয়েছে বলে খবর। পাশাপাশি খবর অম্বিকা কালনার আশা কর্মীদের অম্বিকা কালনা স্টেশনে পুলিশের বিরুদ্ধে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের টিকিট কেড়ে নিয়ে পয়সা ফেরত দিয়ে প্লাটফর্মেই উঠতে দেওয়া হয়নি। তারা আজ স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছিল।এইমাত্র পাওয়া খবরে জানা গেল স্বাস্থ্যভবন অভিযানে হিঙ্গলগঞ্জের আশা কর্মীদের বাড়িতে থেকে তুলে নিয়ে যাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দক্ষিন ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি জুলুমের অভিযোগ করছেন আশাকর্মীরা। একজন আশা কর্মী জানান ন্যূনতম ১৫০০০ টাকা মজুরি, মরে গেলে ৫ লক্ষ আর্থিক সাহায্য এই তো দাবী করেছি আমরা। আমাদের সংসার এই বেতনে কিভাবে চলে সরকার জানে? চুরি জোচ্চর দের পুলিশ ধরেনা আমাদের ওপর জুলুম করে।

সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি!

ছবি
সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি! মহাকাল ভৈরব সিঙ্গুরে প্রধানমন্ত্রী কিন্তু একি! এ তো পর্বতের মূষিক প্রসব। এক লহমায় সিঙ্গুরের কারখানার স্বপ্নে জল ঢেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  কুড়ি মিনিটের আলোচনায় তারকেশ্বর শিবের পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, জেলা গত অঞ্চল গত শিল্পের বিকাশে জোর দেওয়ার বার্তা দিলেন। আলু ও কাঁচা আনাজ কে বিশ্ব দরবারে উপস্থিত করার বার্তা দিলেন। ঘুসপেটিয়া নিয়ে বেশ কিছুক্ষন সময় ব্যায় করলেন। মমতার সরকার কে উৎখাত করার বার্তা দিলেন। বাংলা কে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে তার সরকার সেই কৃতিত্ব ও বাঙালির অস্মিতার কথা বললেও যেটা বললেন না সেটা সিঙ্গুরে শিল্প। চটশিল্প কে বাঁচাতে প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করে দেবার কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।  মোদী ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির মহিলানেত্রী লকেট চ্যাটার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ নেতা। লকেট চ্যাটার্জি ও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে মহিলা সাংবাদিকদের নিগৃহীত হবার বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক রঙ দেবার চেষ্টা করেন। যদিও সুকান্ত মজুমদার বলেন সিঙ্গুরে ...

ইউ র সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির সম্ভাবনা

ছবি
 ইউ র সঙ্গে ভারতের  বাণিজ্য চুক্তির সম্ভাবনা ভারত ও ইউরোপিয়ন ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপিয়ন ইউনিয়ন প্রধান অর্জুলা ভন দের লিয়েন নিজে এব্যাপারে জানিয়েছেন বলে খবর। দাভোসে আয়োজিত বিশ্ব ইকোনমিক ফোরাম র সভায় বক্তব্য রাখতে গিয়ে ই ইউ প্রধান জানিয়েছেন ভারত ও ইউরোপিয়ন ইউনিয়নের মধ্যে চুক্তি একটি স্তরে অবস্থান করছে। ইউ প্রধান এও জানিয়েছেন দাভোসের সভার পর ই ইউ প্রধান ভারতে আসতে চলেছেন। ভন দের লিয়েন বলেছেন Indo-Pacific region is the economic powerhouse of the century. তথ্য প্রযুক্তি, মহাকাশ বিপনন সহ বহু ক্ষেত্রে ইউরোপিয়ন ইউনিয়ন কাজ করবে বলে খবর।