পোস্টগুলি

ডোমজুড় বিধানসভার সাপুইপাড়া বাসুকাটি পঞ্চায়েতে জমা জল

ছবি
ডোমজুড় বিধানসভার  সাপুইপাড়া বাসুকাটি  পঞ্চায়েতে জমা জল ভারতের কণ্ঠ ব্যুরো : হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৮২ নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধ যুক্ত জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় ৩ বছর ধরে এই দুর্গন্ধ যুক্ত জল পেরিয়ে যাতায়াত করতে হয়। বর্ষায় জল বাড়ে কিন্তু জল নামেনা একফোঁটা। জিনিসপত্র জমা জলে পচে একটা উৎকট দুর্গন্ধ হয়।  স্থানীয় মানুষ বলেন খুব কষ্ট করে পঞ্চায়েত সদস্য কে একাধিক বার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। আর জমা জলের মধ্যে কার্যত ভর্তি পোকামাকড়, এখান থেকে হতে পারে নানা। স্থানীয় মানুষ বলছেন জল জমলে আর পরিষেবা খারাপ হলে তো প্রশ্ন তো উঠবেই। ভোট দিয়েছেন যারা তারা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের কাছে কৈফিয়ত তো চাইবেন ই। জমা জলে এমন অবস্থা বাচ্ছা ছেলে মেয়েরা বুট জুতো পরা ভূলেই গেছে বলা যায়।

নারী নিরাপত্তায় আত্মরক্ষা শিবির নারীদের অধিকারকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে চোখ সিপিএম'র

ছবি
নারী নিরাপত্তায়  আত্মরক্ষা শিবির  নারীদের অধিকারকে  সামনে রেখে বিধানসভা  নির্বাচনে চোখ সিপিএম'র ভারতের কণ্ঠ ব্যুরো : একটা নতুন ঝাঁঝে বিধানসভার আগে আগুন ঝরালো সিপিএম র মহিলা ব্রিগেড। ২০১১ সালের পালাবদলের পর হুহু করে কমেছে সিপিএম র ভোট ব্যাঙ্ক তবে এতো বছরেও যে সুর তাবড় সিপিএম র জনসভায় মেলেনি। সেই সুর মিললো সিপিএম র মহিলা সমাবেশে। তাও রাজ্য স্তরের না হুগলী জেলা সম্মেলনের মহিলা সমাবেশের। সিপিএম র মহিলা ব্রিগেডের সভা থেকে হুঙ্কার পশ্চিমবঙ্গ জুড়ে দল মত নির্বিশেষে যেকোনো মহিলার ইজ্জতে হাত দিলে মেরে পাট করে দেবো। এই ভাষা তেই উদ্বুদ্ধ সিপিএম র মহিলা ব্রিগেড। মহিলাদের ব্রিগেড তৈরী করে আত্মরক্ষা সমিতি তৈরী করতে চাইছে সিপিএম র মহিলা ব্রিগেড। লক্ষীর ভান্ডার মহিলাদের মনে দাগ কাটলেও নারী নিরাপত্তা রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যু সেই ইস্যু কে পাখির চোখ করেছে সিপিএম। আর জি কর থেকে সম্প্রতি দুর্গাপুরে গণধর্ষণ একাধিক ইস্যুতে কার্যত তৃণমূলকে ধুয়ে দিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী। তিনি বলেন পাড়ায় পাড়ায় মহিলাদের শক্তিশালী করতে আমরা মেয়েদের ব্রিগেড তৈরী করছি। আত্মরক্ষা সমিতি থেকে মহিলার সমিতির জন্ম...

মার্কিন যুক্তরাষ্ট্র কে শুল্ক যুদ্ধে বিধতে চাইছে চীন

ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র কে  শুল্ক যুদ্ধে বিধতে চাইছে চীন ভারতের কণ্ঠ ব্যুরো : শুল্ক যুদ্ধে আমেরিকা কে বিধতে চলেছে চীন। যেকোনো মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ চীনা পণ্যে শুল্ক বসানোর হুশিয়ারী চীনের। প্রতি বছর আমেরিকা পৃথিবীর বুকে দুর্লভ খনিজ যেমন টাইটেনিয়াম নিওডিমিয়াম আমদানি করে চীন থেকে তার ওপরেই শুল্ক বসাতে চলেছে চীন। এই ট্রেস এলিমেন্ট দিয়েই ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন থেকে বহু বিষয় নির্ভর করে। নিওডিমিয়াম থেকে শক্তিশালী চুম্বক (magnet) তৈরি হয়। তাতেই শুল্ক বসাতে চলেছে চীন। চীন বিভিন্ন দেশকে চিঠি লিখে জানিয়েছে এই ট্রেস এলিমেন্ট যেন মার্কিন যুক্তরাষ্ট্র কে দেওয়া না হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের এই সিদ্ধান্ত কে গুরুত্ব দিতে নারাজ। তবে চীন মার্কিন দ্বৈরথে আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাবে সেটা বলাই বাহুল্য। 

শ্রীরামপুরে ভাঙ্গন রোধে বালির বস্তা পর্যাপ্ত নয় বলছেন শ্রীরামপুরের মানুষ

ছবি
শ্রীরামপুরে ভাঙ্গন রোধে  বালির বস্তা পর্যাপ্ত নয় বলছেন  শ্রীরামপুরের মানুষ ভারতের কণ্ঠ ব্যুরো : চাতরা সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ নেহেরুনগর কলোনী গঙ্গার ভাঙ্গন আটকাতে বালি ও মাটির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা পৌরসভার। শ্রীরামপুরের গঙ্গাপাড়ের মানুষ বলছেন কানাইদেওয়ানতলা থেকে নেহেরুনগর কলোনী শ্রীরামপুরের গঙ্গাপাড় এখন ভাঙ্গন প্রবণ। এখন বালির বস্তা ফেলে ভাঙ্গন মেরামতি হলেও বালির বস্তা এরকম ভাঙ্গন রোখার জন্য যথেষ্ট নয়। সেচ দপ্তরের সঙ্গে কথা বলে শক্তপোক্ত কংক্রিটের বাঁধ না দিতে পারলে ভয় থাকছে। এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের।

দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো পর্যন্ত তিনজন গ্রেফতার

ছবি
দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো  পর্যন্ত তিনজন গ্রেফতার ভারতের কণ্ঠ ব্যুরো : দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পশ্চিম বর্ধমান পুলিশ সূত্রে। রবিবার এই গ্রেফতারি হয়েছে এমনটাই খবর। এই কাণ্ডের সুবিচার চেয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। নির্যাতিতা জলেশ্বর ওড়িষ্যার বাসিন্দা। ফলে এই ঘটনার তদন্তের প্রসঙ্গে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে চাপ আসছে। পশ্চিম বর্ধমান পুলিশ সূত্রে খবর এটি খুবই স্পর্শকাতর একটি কেস। আমরা তদন্ত করে তিনজনকে গ্রেফতার করেছি। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে বলে অনুমান করা যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বিপন্ন হিমালয় – আর কত ধ্বংস হলে মানবে তুমি শেষে

ছবি
  বিপন্ন হিমালয় – আর কত  ধ্বংস হলে মানবে তুমি শেষে বিশ্বজিৎ মুখার্জি আইনজীবী প্রাক্‌কথন ভারতবর্ষ-জুড়ে গণতন্ত্রের রথচক্র কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ধাবমান। রাজনৈতিক দলের সেনাপতি থেকে সেনা প্রত্যেকেরই মুখে প্রতিশ্রুতির বন্যা। আর ভারতের আপামর জনগণ সেই প্রতিশ্রুতির আবর্তে প্রায় দিশেহারা। এমত পরিস্থিতিতে লাদাখ-এ পরিবেশ-যোদ্ধা সোনম ওয়াংচুক লাদাখ হিমালয়ের জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের প্রশ্নে অনশন শুরু করেছেন, যার পোশাকি নাম জলবায়ু-অনশন (ক্লাইমেট-ফাস্ট)। পরিবেশের ব্যাপারে অনশন বা অনশনরত অবস্থায় মৃত্যুবরণ, আগেও ভারতের মানুষ দেখেছে। তা সত্ত্বেও অবস্থার বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে, এমনটি ভাবার কোন কারণ নেই। পরিবেশ-যোদ্ধা ওয়াংচুক-এর জলবায়ু-অনশনের সমর্থনে চন্দননগর ‘পরিবেশ আকাদেমি’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে ওয়াংচুকের হিমালয় সংরক্ষণ সংক্রান্ত দাবিগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে সমস্যার সমাধান করার জন্য। বিভিন্ন জায়গায় ওয়াংচুকের সমর্থনে সভা-সমিতিও হচ্ছে। কিন্তু এই সভা-সমিতির মধ্যে একটি ভাবনার পার্থক্য থেকে যাচ্ছে। অনেকে মনে করছেন, হিমালয়ের সমস্...

আর জি কর কাণ্ডের হুবহু ছায়া দুর্গাপুরে

ছবি
 আর জি কর কাণ্ডের  হুবহু ছায়া দুর্গাপুরে ভারতের কণ্ঠ ব্যুরো : ফের আর জি কর কাণ্ডের ছায়া দুর্গাপুরে রাস্তা থেকে টেনে হিচড়ে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণ ধর্ষণ করলো দুর্বিত্ত রা। ঐ শিক্ষার্থী শোভাপুর দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  সূত্র মারফত জানা গিয়েছে ঐ শিক্ষার্থী এক কাল রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতাল মেসের কাছেই এক বন্ধুর সাথে ফুচকা খেতে গিয়েছিলো। কিছু ছেলে তাকে ধাওয়া করে উত্যক্ত করে। নোংরা ইঙ্গিত করতে থাকে। ভয়ে দুজনে পালতে থাকে। কিন্তু দুজনকেই ঐ আততায়ী রা ধরে ফেলে। ক্যাম্পাসের পেছনে জঙ্গলে টেনে নিয়ে যায়। সেখানেই তারা ঘটনাটি ঘটায়। পরে স্থানীয় রা দুজন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সম্প্রতি বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছিলো আর জি করের পরে নারী নির্যাতনের ঘটনা নাকি পশ্চিমবঙ্গে কমেছে। নারীরা পশ্চিমবঙ্গে নাকি নিরাপদ। এখন এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে একাধিক নিউজ চ্যানেল ও পত্রিকা কি পেইড নিউজ করলেন? আর জি কর তারপর কসবার ল কলেজ তার পর দূর্গাপুর একে একে ঘটনা ঘটেই চলেছে।