আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলো চন্দননগর ইস্পাত সংঘ
আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলো চন্দননগর ইস্পাত সংঘ ভারতের কণ্ঠ ব্যুরো : চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা বান্ধব সমিতির উদ্যোগে মহা সমারোহে পালিত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ যারা দুর্গোৎসবের আনন্দ বঞ্চিত তাদের ১৭০ জন কে নতুন উপহার তুলে দিলো ইস্পাত সংঘ বইমেলা বান্ধব সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ সভাপতি সুশান্ত সিংহ, সম্পাদক শিবশঙ্কর ঢালী, তনুশ্রী ঘোষ প্রমুখ। সুশান্ত সিংহ জানান দরিদ্র নিরণ মানুষ পূজোর আনন্দ পাবেনা এটা হতে পারেনা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কিছুটা ছোঁয়া সব মানুষের প্রাপ্য। আমাদের সহ নাগরিক আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষকে আমাদের সাধ্যমতো কিছুটা সাহায্য করার চেষ্টা করলাম। প্রয়োজনের তুলনায় হয়ত সামান্য তবে এই প্রয়াস অন্যদের অনুপ্রাণিত করুক আমরা চাই। ইস্পাত সংঘ একটা প্রতিষ্ঠান নয় একটা উন্নত ভাবনার প্রতীক হয়ে উঠুক এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।