মহালয়ার পূন্যলগ্নে শুভ উদ্বোধন ওয়ার্ড দর্পন শারদ সংখ্যার

মহালয়ার পূন্যলগ্নে 

শুভ উদ্বোধন 

ওয়ার্ড দর্পন শারদ সংখ্যার




ভারতের কণ্ঠ ব্যুরো : বিকল্পের ভাবনা নিয়ে মহালয়ার পুন্য লগ্নে পথ শুরু করা পত্রিকা ওয়ার্ড দর্পনের শারদ সংখ্যা প্রকাশ হল চন্দননগরে। রবিবার মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ দেবী পক্ষের শুরু। এই পূন্য শাশ্বত লগ্নে পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধন করেন নাট্যকার শিবশঙ্কর চক্রবর্তী, অর্ধেন্দু শেখর গোস্বামী, সাহিত্যিক অরুণ মুখোপাধ্যায় প্রমুখ। শুরুতে আগমনী গানের মধ্য দিয়ে শুভ শক্তির আবাহন করেন গানের স্কুল স্বরবিতান র সমবেত সংগীতশিল্পীরা। প্রচ্ছদ তৈরী করেছেন বিশিষ্ট শিল্পী রবীন দাস। সম্পাদক শ্রীহির সুর প্রারম্ভিক বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা প্রাক্তন বিধায়ক রতন ব্যানার্জী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার পৌর প্রতিনিধি অশোক গাঙ্গুলি। শ্রীহির সুর বলেন মূলত আমাদের কাউন্সিলার যে উন্নয়ন মূলক কাজ করেছেন তা সম্পর্কে মানুষকে সচেতন করা। মানুষকে সাংস্কৃতিক ভাবে অনুপ্রাণিত করার লক্ষ্যে পথচলা শুরু ওয়ার্ড দর্পন পত্রিকার। প্রাক্তন বিধায়ক রতন ব্যানার্জী বলেন চন্দননগরে ওয়ার্ডে এতো পৌরসদস্য নির্বাচিত হয়েছেন আমরাও ভাবিনি ওয়ার্ড এলাকায় একটি এমন পত্রিকা তৈরী করা যায়। পৌরসদস্য পৌরনিগমের কাছে কি বক্তব্য তুলে ধরছেন পৌরনিগম সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নিয়ে যেমন কথা আছে। এলাকার সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলা। এলাকার ক্লাব গুলির কর্মসূচী অনামী লেখকদের একটা বেড়ে ওঠার সিঁড়ি ওয়ার্ড দর্পন। এরকম পত্রিকার নজির গোটা রাজ্যে কোথাও নেই।



     




এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন 

১ মাসের বিজ্ঞাপন খরচ

 মাত্র ৩০০ টাকা 






style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার