অনু গল্প খোঁজ

 

অনু গল্প খোঁজ


অয়ন মুখোপাধ্যায় 


ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছিল কলেজ স্ট্রিটের ভিড়ের ভেতর দিয়ে। জানলার বাইরে বইয়ের দোকানগুলো পেছনে সরে যাচ্ছিল। সাদা-কালো অক্ষর ভেসে আসছিল চোখে, অথচ কোনো শব্দের মানে দাঁড় করাতে পারছিলাম না। মনে হচ্ছিল কোথাও যেন আগে এসেছি, কোথাও আগে বসেছি, কিন্তু তার নামটা মনে পড়ছে না।

পাশের সিটে বসা লোকটা হঠাৎ মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল,
—“কোথায় নামবেন?”

আমি মুখ খুলে কিছু বলার চেষ্টা করলাম।
কিন্তু ঠোঁট দিয়ে বেরোল একেবারেই অন্য শব্দ।
আমি নিজেই যেন চিনতে পারলাম না সেই উত্তর। লোকটা একটু অবাক হয়ে তাকাল, তারপর হাসল, আবার নিজের দিকে ফিরল।

ট্রামটা কাঁপতে কাঁপতে এগোচ্ছিল।
আমি পকেট থেকে টিকিট খুঁজতে গিয়ে বের করলাম একটা পুরনো কাগজ—চিঠি হবে হয়তো। অর্ধেক মুছে যাওয়া অক্ষর, কালি ছড়ানো। উপরের দিকটা কেটে ফেলা, ঠিকানাটুকু নেই। লিখেছিলাম কাকে? কবে? মনে নেই। শুধু দেখেই বুকের ভেতর কেমন হাহাকার উঠল। আজকাল তো চিঠি উঠে গেছে তাহলে এইসব পকেটে এলো কি করে।

জানলার ধারে হেলান দিলাম।
রাস্তার নামগুলো চোখে পড়ছিল— এমনকি বিদ্যাসাগর , কলেজ হেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সবকিছুই… পরিচিত, অথচ কোথাও যেন গুলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি ভুল মানচিত্রে হেঁটে যাচ্ছি, আর খুঁজে ফিরছি এমন একটা জায়গা যার নাম মুখে আনতেই পারছি না। আমার প্রতিটা পকেটে অসংখ্য কাগজ কাগজের টুকরো।

ট্রামটা থামল একটা স্টপেজে।লোকজন নেমে গেল একে একে।আমিও নামব বলে উঠতে গিয়ে থমকে গেলাম।কেন নামব? কোথায় যাব? গন্তব্যের নাম মনে পড়ছিল না।

ড্রাইভার পেছন থেকে ডেকে বলল—
—“শেষ স্টপেজ, নামুন।”

আমি তাকালাম চারপাশে।সব সিট ফাঁকা, শুধু আমি বসে আছি।হাতের ভেতর মুচড়ে ধরা সেই পুরনো কাগজটা কেমন গরম হয়ে উঠেছে। মনে হচ্ছিল ওর ভেতরেই হয়তো উত্তরটা লুকিয়ে আছে।

ট্রামের সিঁড়ি দিয়ে নেমে এলাম। রাস্তায় আলো ঝলমল করছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোনদিকে হাঁটব। মাথার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছিল—

আমি কী খুঁজছিলাম এতদিন ধরে?মানুষ? ঠিকানা? না কি নিজের নামটাই?

পকেটের ভেতর হাত দিয়ে সমস্ত কাগজগুলো বার করলাম কিন্তু কিছু পেলাম না

     




এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন 

১ মাসের বিজ্ঞাপন খরচ

 মাত্র ৩০০ টাকা 






style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার