পোস্টগুলি

আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলো চন্দননগর ইস্পাত সংঘ

ছবি
আর্থিক ভাবে পিছিয়ে পড়া  মানুষদের হাতে  বস্ত্র তুলে দিলো  চন্দননগর ইস্পাত সংঘ  ভারতের কণ্ঠ ব্যুরো : চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা বান্ধব সমিতির উদ্যোগে মহা সমারোহে পালিত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ যারা দুর্গোৎসবের আনন্দ বঞ্চিত তাদের ১৭০ জন কে নতুন উপহার তুলে দিলো ইস্পাত সংঘ বইমেলা বান্ধব সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ সভাপতি সুশান্ত সিংহ, সম্পাদক শিবশঙ্কর ঢালী, তনুশ্রী ঘোষ প্রমুখ। সুশান্ত সিংহ জানান দরিদ্র নিরণ মানুষ পূজোর আনন্দ পাবেনা এটা হতে পারেনা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কিছুটা ছোঁয়া সব মানুষের প্রাপ্য। আমাদের সহ নাগরিক আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষকে আমাদের সাধ্যমতো কিছুটা সাহায্য করার চেষ্টা করলাম। প্রয়োজনের তুলনায় হয়ত সামান্য তবে এই প্রয়াস অন্যদের অনুপ্রাণিত করুক আমরা চাই। ইস্পাত সংঘ একটা প্রতিষ্ঠান নয় একটা উন্নত ভাবনার প্রতীক হয়ে উঠুক এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।       

প্রাণের ঝুঁকি নিয়ে তামিলনাড়ু তে বৃদ্ধ কে বাঁচালেন আর পি এফ কর্মী মুহূর্তে ভাইরাল ভিডিও

ছবি
প্রাণের ঝুঁকি নিয়ে তামিলনাড়ু  তে বৃদ্ধ কে বাঁচালেন  আর পি এফ কর্মী  মুহূর্তে ভাইরাল ভিডিও ভারতের কণ্ঠ ব্যুরো : দক্ষিণ ভারতের চেন্নাই শহরের চেন্নাই পার্ক রেল স্টেশনে ব্যস্ততাম দিন সোমবার। সবে প্লাটফর্ম থেকে একটি ই এম ইউ ট্রেন ছেড়েছে এক বয়বৃদ্ধ দৌড়ে গেলেন ট্রেন ধরতে। কিন্তু সামলাতে না পেরে ট্রেনের চাকার নীচে চলে যাচ্ছিলেন। এমন সময় ত্রাতা হিসেবে এগিয়ে এলেন রেল পুলিশ কর্মী। এক হেঁচকা টানে বাঁচিয়ে তুললেন বৃদ্ধ যাত্রী কে। ভাইরাল ভিডিও টি প্রকাশ করেছে ভারতীয় রেল যদিও ঐ বৃদ্ধ যাত্রী বা ট্রেন সম্পর্কে কিছু প্রকাশ করেনি।      

অনু গল্প খোঁজ

ছবি
  অনু গল্প খোঁজ অয়ন মুখোপাধ্যায়  ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছিল কলেজ স্ট্রিটের ভিড়ের ভেতর দিয়ে। জানলার বাইরে বইয়ের দোকানগুলো পেছনে সরে যাচ্ছিল। সাদা-কালো অক্ষর ভেসে আসছিল চোখে, অথচ কোনো শব্দের মানে দাঁড় করাতে পারছিলাম না। মনে হচ্ছিল কোথাও যেন আগে এসেছি, কোথাও আগে বসেছি, কিন্তু তার নামটা মনে পড়ছে না। পাশের সিটে বসা লোকটা হঠাৎ মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, —“কোথায় নামবেন?” আমি মুখ খুলে কিছু বলার চেষ্টা করলাম। কিন্তু ঠোঁট দিয়ে বেরোল একেবারেই অন্য শব্দ। আমি নিজেই যেন চিনতে পারলাম না সেই উত্তর। লোকটা একটু অবাক হয়ে তাকাল, তারপর হাসল, আবার নিজের দিকে ফিরল। ট্রামটা কাঁপতে কাঁপতে এগোচ্ছিল। আমি পকেট থেকে টিকিট খুঁজতে গিয়ে বের করলাম একটা পুরনো কাগজ—চিঠি হবে হয়তো। অর্ধেক মুছে যাওয়া অক্ষর, কালি ছড়ানো। উপরের দিকটা কেটে ফেলা, ঠিকানাটুকু নেই। লিখেছিলাম কাকে? কবে? মনে নেই। শুধু দেখেই বুকের ভেতর কেমন হাহাকার উঠল। আজকাল তো চিঠি উঠে গেছে তাহলে এইসব পকেটে এলো কি করে। জানলার ধারে হেলান দিলাম। রাস্তার নামগুলো চোখে পড়ছিল— এমনকি বিদ্যাসাগর , কলেজ হেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সবকিছুই… পরিচিত, অথচ কোথাও যেন ...

মহালয়ার পূন্যলগ্নে শুভ উদ্বোধন ওয়ার্ড দর্পন শারদ সংখ্যার

ছবি
মহালয়ার পূন্যলগ্নে  শুভ উদ্বোধন  ওয়ার্ড দর্পন শারদ সংখ্যার ভারতের কণ্ঠ ব্যুরো : বিকল্পের ভাবনা নিয়ে মহালয়ার পুন্য লগ্নে পথ শুরু করা পত্রিকা ওয়ার্ড দর্পনের শারদ সংখ্যা প্রকাশ হল চন্দননগরে। রবিবার মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ দেবী পক্ষের শুরু। এই পূন্য শাশ্বত লগ্নে পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধন করেন নাট্যকার শিবশঙ্কর চক্রবর্তী, অর্ধেন্দু শেখর গোস্বামী, সাহিত্যিক অরুণ মুখোপাধ্যায় প্রমুখ। শুরুতে আগমনী গানের মধ্য দিয়ে শুভ শক্তির আবাহন করেন গানের স্কুল স্বরবিতান র সমবেত সংগীতশিল্পীরা। প্রচ্ছদ তৈরী করেছেন বিশিষ্ট শিল্পী রবীন দাস। সম্পাদক শ্রীহির সুর প্রারম্ভিক বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা প্রাক্তন বিধায়ক রতন ব্যানার্জী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার পৌর প্রতিনিধি অশোক গাঙ্গুলি। শ্রীহির সুর বলেন মূলত আমাদের কাউন্সিলার যে উন্নয়ন মূলক কাজ করেছেন তা সম্পর্কে মানুষকে সচেতন করা। মানুষকে সাংস্কৃতিক ভাবে অনুপ্রাণিত করার লক্ষ্যে পথচলা শুরু ওয়ার্ড দর্পন পত্রিকার। প্রাক্তন বিধায়ক রতন ব্যানার্জী বলেন চন্দননগরে ওয়ার্ডে এতো পৌরসদস্য নির্বাচিত হয়েছেন আমরাও ভাবিনি ওয়ার্ড এ...

মহালয়ায় ভূমিকম্পে কাঁপলো মেঘালয় ত্রিপুরা ও বাংলাদেশ

ছবি
মহালয়ায় ভূমিকম্পে কাঁপলো  মেঘালয় ত্রিপুরা ও বাংলাদেশ  ভারতের কণ্ঠ ব্যুরো : মহালয়ার দিনে প্রবল ভূমিকম্পে কাঁপলো ভারত ও বাংলাদেশ। আজ সকাল ১১ টা বেজে ৪৯ মিনিটে এই ভূমিকম্প হয়। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির দক্ষিণ পুর্বে ভূমিকম্প র উৎসস্থল। মাটির প্রায় দশ কিলোমিটার নীচে ভূমিকম্প র উৎসস্থল। ভারতীয় ভূমিকম্প সংস্থা অনুযায়ী ভূমিকম্প র তীব্রতা ছিলো রিখটার স্কেলে ৪.০। ভূমিকম্প মাটির খুব বেশি গভীরে না হওয়ায় তীব্র কম্পন অনুভূত হয় আমাদের দেশের মেঘালয়, ত্রিপুরা, মনিপুর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকাতেও। পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, সহ উত্তরবঙ্গের কিছু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যদিও খয়ক্ষতির পরিমান কত আর হতাহতের কোন খবর মেলেনি।       

অস্ত্রের গৌরবহীন একা

ছবি
 অস্ত্রের গৌরবহীন একা অয়ন মুখোপাধ্যায় (মতামতের জন্য সম্পাদক দায়ী নয়) বাংলার রাজনীতি আজ এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, যেখানে ইতিহাস যেন নিজেকেই ব্যঙ্গ করছে। একসময় এই পশ্চিমবাংলা ছিল মতাদর্শের পরীক্ষাগার, শ্রেণি সংগ্রামের পাঠশালা, আন্দোলনের বিশ্ববিদ্যালয়। পাড়ার মোড় মানেই ছিল বিতর্কসভা, রাস্তার মিছিল মানেই ছিল নতুন রাজনীতির জন্ম। নতুন ধারার সিনেমা নতুন ধারার নাটক এ সবেরই সূতিকাগার ছিল এই বাংলা আজ সেই মাটি নিস্তব্ধ। এখন বাংলার রাজনীতি দেখতে অনেকটা ফাঁকা নাটকের মঞ্চ বা মঞ্চের মতো। আলো জ্বলছে, মাইক্রোফোনে শব্দ ভাসছে, কিন্তু অভিনয় করছেন কেবল একজন—মমতা বন্দ্যোপাধ্যায়।  দর্শকসারিতে নিস্তব্ধ বিরোধীরা বসে আছেন, তারা হাততালি দেবে কি দেবে না তা নিয়েই দ্বিধাগ্রস্থ।এটাই আজকের পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিক রাজনৈতিক ত্রিভুজ।এ যেন ইতিহাসের মহা-বিদ্রূপ: যেখানে একদিন হাজারো লাল পতাকা আকাশ ঢেকে দিত, সেখানে আজ একটি সাদা–সবুজ–নীল পতাকার নিচে একক নায়িকা দাঁড়িয়ে আছেন। আর যে বামপন্থীরা যে একদিন সারা ভারতবর্ষের বিকল্প হয়ে দাঁড়িয়েছিল , তারা আজ নিছক টক-শোর অতিথি। কিন্তু এই দৃশ্য কি কেবল এক নে...

রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস ঘটনাস্থল পরিদর্শনে পৌরপ্রধান

ছবি
রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস  ঘটনাস্থল পরিদর্শনে  পৌরপ্রধান ভারতের কণ্ঠ ব্যুরো : শ্রীরামপুর ও রিষড়ার সংযোগস্থলে গসপেল স্কুলের অদূরে অবস্থিত সুরকি ঘাট। বাঁধা এই গঙ্গার ঘাটে রিষড়া ও শ্রীরামপুরের অগণিত মানুষ চান ও নিত্যকর্ম সারেন। ঘাটটিতে সম্প্রতি ধ্বস নামে। রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও পৌরসভার প্রতিনিধি রা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বিপজ্জনক ঘাটের বোর্ড টাঙানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান রিষড়া শ্মশান সহ রিষড়ার অনেকগুলি ঘাটের অবস্থা বেহাল। গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষ ব্যবহার করেন। দুর্গাপূজা আসছে তাই তার আগে ঘাটগুলির সংস্কার হলে ভালো হয়।