পোস্টগুলি

অস্ত্রের গৌরবহীন একা

ছবি
 অস্ত্রের গৌরবহীন একা অয়ন মুখোপাধ্যায় (মতামতের জন্য সম্পাদক দায়ী নয়) বাংলার রাজনীতি আজ এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, যেখানে ইতিহাস যেন নিজেকেই ব্যঙ্গ করছে। একসময় এই পশ্চিমবাংলা ছিল মতাদর্শের পরীক্ষাগার, শ্রেণি সংগ্রামের পাঠশালা, আন্দোলনের বিশ্ববিদ্যালয়। পাড়ার মোড় মানেই ছিল বিতর্কসভা, রাস্তার মিছিল মানেই ছিল নতুন রাজনীতির জন্ম। নতুন ধারার সিনেমা নতুন ধারার নাটক এ সবেরই সূতিকাগার ছিল এই বাংলা আজ সেই মাটি নিস্তব্ধ। এখন বাংলার রাজনীতি দেখতে অনেকটা ফাঁকা নাটকের মঞ্চ বা মঞ্চের মতো। আলো জ্বলছে, মাইক্রোফোনে শব্দ ভাসছে, কিন্তু অভিনয় করছেন কেবল একজন—মমতা বন্দ্যোপাধ্যায়।  দর্শকসারিতে নিস্তব্ধ বিরোধীরা বসে আছেন, তারা হাততালি দেবে কি দেবে না তা নিয়েই দ্বিধাগ্রস্থ।এটাই আজকের পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিক রাজনৈতিক ত্রিভুজ।এ যেন ইতিহাসের মহা-বিদ্রূপ: যেখানে একদিন হাজারো লাল পতাকা আকাশ ঢেকে দিত, সেখানে আজ একটি সাদা–সবুজ–নীল পতাকার নিচে একক নায়িকা দাঁড়িয়ে আছেন। আর যে বামপন্থীরা যে একদিন সারা ভারতবর্ষের বিকল্প হয়ে দাঁড়িয়েছিল , তারা আজ নিছক টক-শোর অতিথি। কিন্তু এই দৃশ্য কি কেবল এক নে...

রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস ঘটনাস্থল পরিদর্শনে পৌরপ্রধান

ছবি
রিষড়ার গঙ্গার ঘাটে ধ্বস  ঘটনাস্থল পরিদর্শনে  পৌরপ্রধান ভারতের কণ্ঠ ব্যুরো : শ্রীরামপুর ও রিষড়ার সংযোগস্থলে গসপেল স্কুলের অদূরে অবস্থিত সুরকি ঘাট। বাঁধা এই গঙ্গার ঘাটে রিষড়া ও শ্রীরামপুরের অগণিত মানুষ চান ও নিত্যকর্ম সারেন। ঘাটটিতে সম্প্রতি ধ্বস নামে। রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও পৌরসভার প্রতিনিধি রা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বিপজ্জনক ঘাটের বোর্ড টাঙানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান রিষড়া শ্মশান সহ রিষড়ার অনেকগুলি ঘাটের অবস্থা বেহাল। গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষ ব্যবহার করেন। দুর্গাপূজা আসছে তাই তার আগে ঘাটগুলির সংস্কার হলে ভালো হয়।       

আজ পৃথিবীর কান ঘেঁষে পেরোবে গ্রহানু

ছবি
  আজ পৃথিবীর কান ঘেঁষে  পেরোবে গ্রহানু ভারতের কণ্ঠ ব্যুরো : আজ পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে গ্রহানু। সেই নিয়ে ভয় উদ্বেগ ও রহস্যের জাল জমেছে পৃথিবী জুড়ে। ২০২৫ FA ২২ নামক একটি গ্রহানু যার আকার একটি মাল্টিস্টোরিজ বিল্ডিং এর মতো পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে। বিজ্ঞানী দের অনুমান ২০৮৯ সালে এই গ্রহানু নাকি আছড়ে পড়বে পৃথিবীতে। ইয়োরোপিয়ান স্পেস এজেন্সির ইমপ্যাক্ট রিস্ক তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে এই গ্রহানু। হাফ কিলোমিটারের এই গ্রহানু পৃথিবী পৃষ্ট থেকে ৮ লক্ষ ৩৫ হাজার কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। যা অনেকটাই কাছে বলে অনুমান বিজ্ঞানীদের।       

ফের সুর নরম ট্রাম্পের প্রধানমন্ত্রী মোদী আমার কাছের বললেন ট্রাম্প

ছবি
ফের সুর নরম ট্রাম্পের প্রধানমন্ত্রী মোদী আমার  কাছের বললেন ট্রাম্প ভারতের কণ্ঠ ব্যুরো : ফের সুর নরম ট্রাম্পের। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতির দফতর ওভাল অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে- "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব কাছের, যেহেতু ভারত রাশিয়ার থেকে তেল কেনে তাই ভারতের ওপর ৫০% ট্যাক্স বসাতে বাধ্য হয়েছি। আমি কর বসিয়েছি যাতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থেমে যায়। এদিন ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরণ জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যে মার্কিন ট্যাক্স উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন ট্রাম্প ফের ভারত সরকারের দাবী নস্যাৎ করে জানিয়েছেন তার মধ্যস্থতাতেই ভারত পাক যুদ্ধ থেমে গেছে।      

ক্যালিফর্নিয়ায় পুলিশের গুলিতে নিহত ভারতীয় যুবক

ছবি
 ক্যালিফর্নিয়ায় পুলিশের  গুলিতে নিহত ভারতীয় যুবক ভারতের কণ্ঠ ব্যুরো  :  তেলেঙ্গানার যুবক মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত। ঘটনায় বর্ণ বৈষম্য র সম্পর্ক রয়েছে অভিযোগ উঠছে। উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য ২৯ বছরের মোহাম্মদ নিজামুদ্দিন আমেরিকার ক্যালিফর্নিয়া শহরের সান্তা ক্লারা মফস্বলে থাকছিলেন। সম্প্রতি তার রুমমেটের সঙ্গে কোন কথা কাটাকাটি হয়। পুলিশ এসেই গুলি চালায় যুবকের ওপর। কেন গুলি চালিয়েছে সেটা স্পষ্ট নয়। মোহাম্মদ নিজামুদ্দিনের বাবা মোহাম্মদ হাসনুদ্দিন ভারতের বিদেশমন্ত্রি এস জয়শঙ্কর কে জানিয়েছেন যাতে তার পুত্রের পার্থিব দেহ ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক সহায়তা করে। আর কেন মার্কিন প্রশাসন তার ছেলে কে গুলি করে মেরে ফেললো সেই ঘটনার যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়। ৯/১১ র পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইসলামোফবিয়া ছিলো। প্রবাসী রা অনেকেই বলে থাকেন এশীয় নামের কেউ হলেই এফ বি আই সেখানে গোয়েন্দাগিরি চালাতো। বাইডেন যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই ইসলামোফবিয়া কিছুটা কমেছিল কিন্তু রক্ষনশীল ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় জত অভিবাসন বিরোধী আন্দোলনের নামে বর্ণবিদ্বেষ ও হিংসা বাড়ছে পশ্...

জয় শ্রী রাম না বলায় ফেরিওয়ালা কে মারধর ডানকুনিতে

ছবি
জয় শ্রী রাম না বলায়  ফেরিওয়ালা কে  মারধর ডানকুনিতে                  ছবি সৌজন্যে : ডি এন এন বাংলা ফেসবুক ভারতের কণ্ঠ ব্যুরো : গোবলয়ে নয় খোদ ডানকুনিতে জয় শ্রী রাম না বলায় ডানকুনিতে ফেরিওয়ালাকে মারধর হুমকি। মুর্শিদাবাদের কুলাডাঙ্গা গ্রামে বাড়ি সাকিরুল ইসলামের ডানকুনিতে ২০ নং ওয়ার্ডে একটি বাড়ি নিয়ে ফেরির ব্যবসা করেন। সম্প্রতি বাইক চালিয়ে ফেরার সময় হরিপালের এক বছর ২৫ র যুবক তাকে আটকায় ও আধার কার্ড সহ পরিচিতি পত্র দেখাতে বলে। সাকিরুল তাকে ভদ্রভাবে বলেন আমি তো পরিচিতি পত্র ব্যাগে নিয়ে ঘুরিনা আমি ফেরিওয়ালা ফেরি করে বেড়াই। তখন ধর্মের কথা বলে আমার দাড়ি টেনে ধরে এবং জয় শ্রী রাম বলে জোর করে। না বলতে মারধর করে। দিনে দুপুরে পশ্চিমবাংলার বুকে এই সব হচ্ছে। পরে শুনতে পেয়েছি হরিপাল থানা ছেলেটিকে গ্রেফতার করেছে। সাকিরুল ইসলামের বন্ধু অন্য ফেরিওয়ালারাও বলেন আমরা আতঙ্কিত।      

তিনদিন ধরে নিখোঁজ চন্দননগরের ১৫ র কন্যা

ছবি
তিনদিন ধরে নিখোঁজ  চন্দননগরের ১৫ র কন্যা ভারতের কণ্ঠ ব্যুরো : তিন দিন ধরে নিখোজ চন্দননগর কাটাপুকুরের ১৫ বছরের শিশু শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর তার আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর। বাচ্চাটির বাবার বাড়ি হুগলী জেলার কোদালিয়া গ্রামে। চন্দননগর কাটাপুকুর মসজিদ গলিতে মামার বাড়িতে বাচ্চাটি থাকতো। একদিনের বেশি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। সমাজমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন। কিন্তু তাতে লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা থেকে পরিবার বর্গ যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন। স্থানীয় বাসিন্দা সুমিত সরকার জানিয়েছেন বাচ্চা মানুষ নিখোঁজ তিনদিন ধরে কি হল কবে খোঁজ মিলবে কিছু জানা যাচ্ছেনা। আমাদের এলাকায় আগে এরকম কোন ঘটনা ঘটেনি। খোঁজ পেলে যোগাযোগের নং - 8296281718 / 9831692851