অস্ত্রের গৌরবহীন একা
অস্ত্রের গৌরবহীন একা অয়ন মুখোপাধ্যায় (মতামতের জন্য সম্পাদক দায়ী নয়) বাংলার রাজনীতি আজ এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, যেখানে ইতিহাস যেন নিজেকেই ব্যঙ্গ করছে। একসময় এই পশ্চিমবাংলা ছিল মতাদর্শের পরীক্ষাগার, শ্রেণি সংগ্রামের পাঠশালা, আন্দোলনের বিশ্ববিদ্যালয়। পাড়ার মোড় মানেই ছিল বিতর্কসভা, রাস্তার মিছিল মানেই ছিল নতুন রাজনীতির জন্ম। নতুন ধারার সিনেমা নতুন ধারার নাটক এ সবেরই সূতিকাগার ছিল এই বাংলা আজ সেই মাটি নিস্তব্ধ। এখন বাংলার রাজনীতি দেখতে অনেকটা ফাঁকা নাটকের মঞ্চ বা মঞ্চের মতো। আলো জ্বলছে, মাইক্রোফোনে শব্দ ভাসছে, কিন্তু অভিনয় করছেন কেবল একজন—মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকসারিতে নিস্তব্ধ বিরোধীরা বসে আছেন, তারা হাততালি দেবে কি দেবে না তা নিয়েই দ্বিধাগ্রস্থ।এটাই আজকের পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিক রাজনৈতিক ত্রিভুজ।এ যেন ইতিহাসের মহা-বিদ্রূপ: যেখানে একদিন হাজারো লাল পতাকা আকাশ ঢেকে দিত, সেখানে আজ একটি সাদা–সবুজ–নীল পতাকার নিচে একক নায়িকা দাঁড়িয়ে আছেন। আর যে বামপন্থীরা যে একদিন সারা ভারতবর্ষের বিকল্প হয়ে দাঁড়িয়েছিল , তারা আজ নিছক টক-শোর অতিথি। কিন্তু এই দৃশ্য কি কেবল এক নে...