জনবিন্যাস মিশন জনবিন্যাসগত 🔴 সুবিধালাভ কোনটা বেশি জরুরী?
জনবিন্যাস মিশন জনবিন্যাসগত 🔴 সুবিধালাভ কোনটা বেশি জরুরী? শ্রুতিনাথ প্রহরাজ গত লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবু তাদের মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সর্বগ্রাসী আধিপত্য কায়েম করার লক্ষ্যে, সরকারকে পুরোদস্তুর কাজে লাগাতে মরিয়া। স্বাধীনতা উত্তরকালে এই প্রথম প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে গান্ধী হত্যা ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির কারণে অভিযুক্ত ও এই কারণে সেই সময়ে নিষিদ্ধ হওয়া সংগঠন আর এস এস কত ভালো, তা সবিস্তারে দেশবাসীকে শুনতে হলো। আসলে এদের গুরুদক্ষিণা প্রথা চালু আছে। একসময়ের নিষ্ঠাবান সঙ্ঘ প্রচারক বর্তমানের প্রধানমন্ত্রী মোদি সঙ্ঘের শতবর্ষে তাঁর গুরুদক্ষিণা দিলেন ঠিক এইভাবেই, সঙ্ঘ পরিবারের সরকারী স্বীকৃতি প্রদানের মাধ্যমে! একই সাথে সঙ্ঘ পরিবারের পরিকল্পনা কার্যকর করতে 'জনবিন্যাস মিশন' ঘোষণা করলেন। এই মিশন আদতে দেশের ম...