পোস্টগুলি

এই মুষলপর্বের হলফনামা

ছবি
 এই মুষলপর্বের হলফনামা  পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রেখে শ্রুতিনাথ প্রহরাজ গতবছর ঠিক এই দিনটায় (৮ আগস্ট, ২০২৪), দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর পাড়ি দিলেন না ফেরার দেশে। শরীর এতটাই অসমর্থ্য ছিল যে শেষের দিকে তিনি কোন কাজেই অংশ নিতে পারেননি। কার্যত গৃহবন্দী অবস্থায় কেটেছে তার শেষের দিনগুলি। মাঝে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসকদের সহায়তায় মনের জোরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবারেও তেমন কিছু হতে পারতো বলে শেষ যাত্রা শোক মিছিলে শুভানুধ্যায়ীরা অনেকেই আক্ষেপ করছিলেন। তিনি সেই সুযোগঌ আর দেননি। দীর্ঘ রোগভোগের যন্ত্রণা থেকে মুক্তি নিয়েছেন নিজের ঐ ছোট্ট দু- কামরার ফ্লাটে। আসলে মনের পরিসর যদি কারো অনেকটা বিস্তৃত হয়,তাহলে তাঁর বসবাস বা পার্থিব সম্পদ রক্ষার জন্য যে নতুন করে বাড়তি জমির দরকার হয় না,তা প্রমাণ করে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একটি প্রচলিত দৈনিক সংবাদপত্র তাঁর প্রয়াণের পর শিরোনামে লিখেছে 'অভিমানে বিদায় নিলেন বুদ্ধদেব।' এক সময় এই পত্রিকা গোষ্ঠী দিনের পর দ...

আজ লোকসভায় ধ্বনি ভোটে পাস হল আয়কর আইন ২০২৫

ছবি
আজ লোকসভায়  ধ্বনি ভোটে পাস হল   আয়কর আইন ২০২৫  ভারতের কণ্ঠ ব্যুরো: মঙ্গলবার ভারতের সংসদে নতুন আয়কর বিল ২০২৫ পাস হয়েছে। যা ১৯৬১ সালের আয়কর আইন কে প্রতিস্থাপন করতে চলেছে। বিরোধীদের বিক্ষোভের মধ্যে গত সোমবার মাত্র তিন মিনিটের মধ্যে নিম্নকক্ষে দ্রুত পাস হওয়ার পর রাজ্যসভা বিলটি ধ্বনিভোটে লোকসভায় ফেরত পাঠায়। এই নতুন আয়কর বিল, ২০২৫ এর লক্ষ্য বিদ্যমান কর হার পরিবর্তন না করে ভারতের আয়কর কাঠামোকে সরল ও আধুনিকীকরণ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে কার্যকর হবে এমনটাই খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাখ্যা করেছেন যে, কয়েক দশক ধরে সংশোধনী এবং জটিলতার কারণে ১৯৬১ সালের আয়কর আইন পুরনো হয়ে গেছে। নতুন বিলটি ট্যাক্স স্ল্যাব এবং হারের মতো দীর্ঘস্থায়ী বিষয়গুলি সহজভাবে বোঝাতে সহায়তা করে ও আধুনিক অর্থনীতির প্রতিফলন ঘটাতে আইনটিকে সহজ করে। এটি পুরোনো আইনের ধারা এবং অধ্যায়ের সংখ্যা হ্রাস করে এবং শব্দ সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে দেয়। ৫৩৬টি ধারা এবং ১৬টি তফসিল সহ এই আইন আরও সরলীকৃত ভাষা এবং কাঠামো সংযোজিত হয়েছে। এই আইনে ব্...

কলকাতায় দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র রাখীবন্ধন উৎসব

ছবি
 কলকাতায় দৃষ্টিহীন  ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র  রাখীবন্ধন উৎসব শুভ্র মুখোপাধ্যায় ১২ই আগস্ট, ২০২৫ — কলকাতার ‘দ্য লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুলে দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই রঙিন আনন্দোৎসব, যেখান থেকে তারা প্রায়শই বঞ্চিত থাকেন, সেখানে দৃষ্টিহীন বোনেরা রাখী পরিয়ে দিলেন দৃষ্টিহীন ভাইদের। পাশে ছিলেন ‘শারদীয়া’র সদস্যারাও, যাঁরা রাখী পরালেন স্কুলের ছাত্রদের হাতে। এই উৎসবে বাদ যাননি ‘শারদীয়া’র সদস্যরাও—এই স্কুলের দৃষ্টিহীন বোনেরা তাদের হাতেও রাখী পরিয়ে দিয়ে ভালোবাসা ও বন্ধনের এক অনন্য নিদর্শন রাখলেন। প্রায় শতাধিক দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শারদীয়ার সদস্যদের অংশগ্রহণে ‘লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুল চত্বরে এক পবিত্র ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘শারদীয়া পরিবার’ এই মনের আলোয় আলোকিত রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে সাম্যের, সম্প্রীতির ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা দিল সমাজকে। শারদীয়ার প্রতিষ্ঠাতা সৌমন কুমার সাহা, যাঁর হাত ধরে ১৩ বছর আগে সংস্থার পথচলা শুরু, তিনি বলেন— “স্বার্থহীন সমাজসেবার এই দায়বদ্ধতা আমরা আন্তরিকভাবে পালন করে চলেছি। দ...

ভারতীয় ঐতিহ্যর ধারক ও বাহক সংস্কৃত ভাষা চর্চা উত্তর ২৪ পরগনায়

ছবি
ভারতীয় ঐতিহ্যর ধারক ও  বাহক সংস্কৃত ভাষা চর্চা  উত্তর ২৪ পরগনায় ভারতের কণ্ঠ ব্যুরো: সোমবার উত্তর ২৪ পরগণার শ্যামনগরের রাহুতা-পোড়াকালীতলা সংলগ্ন নিজস্ব কার্য্যালয়ে ২৪তম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালন করল উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান। পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুভ সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন পণ্ডিত প্রণবেশ্বর নন্দ। পণ্ডিত কুমারকান্ত ভট্টাচার্য্য, সাংবাদিক বিশ্বজিৎ নাথ,সাংবাদিক প্রবীর রায় প্রমুখ অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়। পণ্ডিত সোমনাথ চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে আগামীদিনে সংস্কৃত ভাষাচর্চ্চার প্রয়োজনীয়তা সম্পর্কে আশা ব্যক্ত করেন। প্রতিকৃতিতে মাল্যদান,নিরবতা পালন,সম্মান জ্ঞাপন,নতুন কর্ম্মসমিতি গঠনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে। সভাপতি পদে- বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়(পণ্ডিত- শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয়),সম্পাদক পদে সোমনাথ চট্টোপাধ্যায়(পণ্ডিত- উ.প্রা.সংশি.সমস্থান)সহ মোট ৭জনের কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। class="separator" style="clear: both; text-align: ce...

খেলাধুলায় জাতীয় স্তরে বিশেষ স্বাক্ষর রাখল শ্রীরামপুর গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়

ছবি
খেলাধুলায় জাতীয় স্তরে  বিশেষ স্বাক্ষর  রাখল শ্রীরামপুর গার্লস উচ্চ  বালিকা বিদ্যালয় পুলক চক্রবর্তী,১১ আগস্ট: এবার শুধু পড়াশোনা তেই নয় কিংবা সাংস্কৃতিক প্রতিযোগিতা তেই নয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিক্ষার আরেক বিশেষ অঙ্গ খেলাধুলাতেও জাতীয় স্তরে বিশেষ স্বাক্ষর বহন করলো শ্রীরামপুর গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়। ২০২৪ ২০২৫ এই সেশনে জাতীয় স্তরে স্পেন ওয়েল প্রতিযোগিতাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে বিশেষভাবে স্বাক্ষর এবং স্থান অধিকার করল শ্রীরামপুর গার্লস হাই স্কুল অনুপ্রেরণায় আবশ্যিকভাবে যার নাম উঠে আসে তিনি হলেন শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার মহাশয়া। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কি সংস্কৃতিক এবং আবশ্যিকভাবে খেলাধুলা কে এছাড়াও সামাজিক তোরে সাহায্য মূলক কার্যাবির সাথে অবিরত নিজেকে যুক্ত রেখে চলেছেন। যার কথাতে উঠে অসম্ভব বলে কিছু হয় না চেষ্টা করলে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও বিশেষ শিক্ষা যেই ইভেন্টে আমাদের বিদ্যালয় এর মেয়েরা যথেষ্ট এগিয়ে রয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয়ের মেয়েদের প্রতি যথেষ্ট এবং পূর্ণ আস্থা রয...

দেহব্যবসার একটি চক্রকে ধরোলো পুলিশ মহারাষ্ট্রের পালঘরের ঘটনা

ছবি
দেহব্যবসার একটি চক্রকে  ধরোলো পুলিশ মহারাষ্ট্রের  পালঘরের ঘটনা ভারতের কণ্ঠ ব্যুরো: মহারাষ্ট্রের পালঘরে দেহ ব্যবসার একটি চক্রকে ধরলো পুলিশ। নির্ভীক সমাজকর্মীদের সাহায্যে এই লক্ষ পূরণ হয়েছে। এই ঘটনার সাথেই এক ১২ বছরের কিশোরির করুন কাহিনী সামনে এসেছে।  ১২ বছর বয়সী বাংলাদেশী মেয়ে ক্লাসে ফেল করে ভারতে পালিয়ে এসেছিলো। জড়িয়ে পড়েছিল দেহ ব্যবসায়। এখনো পর্যন্ত ২০০ জনের হাতে ধর্ষিতা হয়েছে মেয়েটি। দৈনিক জাগরণের ইনভেষ্টিগেটিভ রিপোর্টে এই সত্য সামনে এসেছে। class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">

ছাদ থেকে পড়ে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু কলকাতা

ছবি
ছাদ থেকে পড়ে আইনজীবীর  অস্বাভাবিক মৃত্যু কলকাতায় ভারতের কণ্ঠ ব্যুরো: হাইকোর্টের আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু বালিগঞ্জে। আবাসনের চরতলা থেকে মাটিতে পড়ে মৃত্যু বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকে আত্মহত্যা হতে পারে। যদিও পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবী পরিবার নিয়ে থাকতেন। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। বয়স আনুমানিক ৫২ বছর হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">