অথ: শ্রী হীরণ্য কীর্তন
অথ: শ্রী হীরণ্য কীর্তন কালভৈরব আচ্ছা কাল শুনলেন দোকানে গিয়ে সোনা হঠাৎ করে সস্তা হয়ে গেছে। কারখানায় অল্প দামে সোনা বানানো হচ্ছে। দেশ বিদেশে আলোড়ন আমেরিকার মতো দেশ ভিখারী হয়ে যাচ্ছে ধনী হয়ে উঠছে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশ্বাস করবেন? অবশ্য গলায় কাটমানির ভগ্নাংশ ঝুললে বা এয়ারপোর্টে ব্যাগ ভর্তি করে ধরা পড়লে অবশ্য না বিশ্বাস করাই স্বাভাবিক। প্রাচীন সনাতনী শাস্ত্রে হীরণ্য কথার অর্থ সোনা। আবার কাঞ্চন অর্থেও শোনা। অনেক সময় ব্রাহ্মণ পূজার সময় কাঞ্চন মূল্যায় নমঃ বলে যেটা আওড়ান সেটা ও ঐ সোনা ও অর্থের স্তুতি ই করেন। যদিও শাস্ত্রে কাঞ্চন ও কাম এই দুই এর আশক্তিকে মহাপাপ বলে বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণে তো এই সমস্ত পাপের আবার শাস্তির মেনু কার্ডের উল্লেখ রয়েছে। যদিও আলোচনা সোনা নিয়ে তাই ঐ সব ভয়াবহ শাস্তির আলোচনায় না যাওয়াই ভালো। বেদে হীরণ্যগর্ভ সূত্র আছে সেটা বিষ্ণু কে উদ্দেশ্য করে। যদিও মতান্তরে রূদ্র বা শিবের ও হিরণ্যগর্ভ সূত্র বা শুক্ত আছে। শাস্ত্র বলছে অদিকালে পরাশক্তির গর্ভ থেকে তিন সুবর্ণ গোলক পা পিন্ড জন্ম নেয় তারাই হলেন ত্রি দেব। এদের নামেই এই হীরণ্যগর্ভ স্তুতি হয়। বাংলা প্রবাদে কৃতি বা য...