পোস্টগুলি

জল যন্ত্রনা শ্রীরামপুরের রাজ্যধরপুরে

ছবি
জল যন্ত্রনা শ্রীরামপুরের  রাজ্যধরপুরে ভারতের কণ্ঠ ব্যুরো: ডুবে গেছে শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কোথাও এক হাটু কোথাও জল কোমর ছুঁয়েছে। চার মাস ধরে এই জ্বলযন্ত্রনায় কাটছে বৃদ্ধা মাধুরী বাগ জানান জল যা অসুবিধে হয়। হালকা বৃষ্টিতে এখানে জল জমে। সাতঘড়া এলাকার বাসিন্দা মৌসুমী লাহা জানান জল সেই সোজা রথের সময় জমেছে সেই থেকে আছে। খোদ পঞ্চায়েত অফিসের কাছেই তো অনেক জল। দিল্লী রোডের ধারে ১০০ বিঘে জমির ওপর গোডাউন হয়েছে। আগে জল গিয়ে পড়তো চাড়ালের খালে। চাড়ালের খাল গিয়ে মেশে ডানকুনি খালে। বিস্তীর্ণ এলাকার জল নিকাশির কোন সুযোগ না মেলায় সমস্যা হচ্ছে। এদিন সিপিএম র উদ্যোগে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচী ছিলো। সিপিএম নেতারা বলেন যা মাসের পর মাস জল জমে থাকছে নিকাশী চাষের জমির ওপর জল নিকাশির ব্যবস্থা না করে গোডাউন হয়েছে। তাই জল জমছে এলাকায়। আমাদের দাবী নিকাশির সঠিক ব্যবস্থা করতে হবে। এরকম হালকা বৃষ্টিতে জল জমতে থাকলে আমরা এলাকার মানুষকে নিয়ে বড়সড় আন্দোলনে যাবো। এদিন জেলাশাসকের দফতর ও জেলা তথ্য সংস্কৃতি দফতর মারফত একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে।  ২ রা আগস্ট থেকে ৩ রা...

ভূমিকম্প পাকিস্তানে কম্পন অনুভূত ভারতেও

ছবি
ভূমিকম্প পাকিস্তানে  কম্পন অনুভূত ভারতেও ভারতের কণ্ঠ ব্যুরো: শনিবার জোর কম্পন ইসলামাবাদে। ৫.৪ তীব্রতার ভূমকম্প অনুভূত হয়েছে ইসলামাবাদে। সেদেশের সাংবাদ সংস্থা এ আর ওয়াই নিউজ বলেছে দুপুর ২:০৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। হিন্দুকুশ পার্বত্য এলাকায় ১০২ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। ভারতের জম্মু ও কাশ্মীরের নৌশেরা ও পাঞ্জাব রাজস্থান গুজরাটে সহ বেশ কিছু রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুরে হালকা দুলুনি উপলব্ধি করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;"> style="text-align: justify;">   style="text-align: justify;">

হিন্দমোটরে রাস্তায় পড়ে গেলো গাছ

ছবি
হিন্দমোটরে রাস্তায়  পড়ে গেলো গাছ ভারতের কণ্ঠ ব্যুরো: উত্তরপাড়া-কোতরং পৌরসভার ৭ নং ওয়ার্ডে গত পরশু বৃহস্পতিবার প্রবল বৃষ্টির জেরে সকালে একটি কৃষ্ণচূড়া গাছ রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা পৌরসভা এবং সিইএসসি- কে বারংবার জানানো সত্ত্বেও ৩ ঘন্টার উপর একটি ব্যস্ত রাস্তায় গাছটি সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। লোকজন চলাচল করতে পারছে না, স্কুলের বাচ্চারা যাওয়া আসা করতে পারছে না, রীতিমতো ঝুঁকি নিয়ে মানুষজনকে যাতায়াত করতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা পৌরসভায় বারংবার খবর দেওয়ার তিনঘন্টা পরেও তাদের দেখা নেই। সিইএসসি-র কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। যতক্ষণ গাছ সরানো হচ্ছে না, ততক্ষণ তারা কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন দিয়েছেন জানিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। এদিকে তৃণমূল পরিচালিত উত্তরপাড়া- কোতরং পৌরসভায় পৌরপ্রধানের সঙ্গে স্থানীয় মানুষ দেখা করলে দিলীপ যাদব বলছেন, আমি জানি না। মানুষের বক্তব্য, অপদার্থ পৌর প্রশাসন এলাকার সাধারণ সমস্যার সমাধান করতে পারেনা, রাস্তাঘাটের সংস্কার হয়না দীর্ঘদিন। এরা মানুষের অসুবিধা দূর করার সামান্যতম চেষ্টা করেনা। শুধু মুখে বড়ো বড়ো বুলি— পাড...

দীর্ঘ সংগ্রামের পথ হেঁটে শতবর্ষে অধ্যাপক সমিতি

ছবি
 দীর্ঘ সংগ্রামের পথ হেঁটে  শতবর্ষে অধ্যাপক সমিতি শ্রুতিনাথ প্রহরাজ আমাদের প্রিয় অধ্যাপক সমিতি, যার পোশাকি নাম 'পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি', তা শতবর্ষে পদার্পণ করল। সমিতির ইতিহাস যেটুকু নথিভুক্ত করা সম্ভব হয়েছে তার থেকে জানা যায়, ১৯২৬ সালে পরাধীন ভারতে এই সংগঠনের পথ চলা শুরু। তখন তার নাম ছিল নিখিল বঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংঘ। অবিভক্ত বঙ্গদেশ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সমিতির কর্মধারা প্রসারিত ছিল। দেশভাগের যন্ত্রণা ছিন্নমূল উদ্বাস্তু মানুষের পাশাপাশি আমাদের সমিতিকেও সইতে হয়। পশ্চিম ও পূর্ব বঙ্গে অধ্যাপক সমিতি দুটি সংগঠনে ভাগ হয়ে যায়। পাশাপাশি স্বাধীন রাজ্যগুলিতেও কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র শিক্ষক সংগঠন তৈরি হয়। 'পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি' নামে নতুন করে পথ চলা শুরু হয় এ রাজ্যে। বাংলাদেশ গড়ে ওঠার পর পদ্মা পারের শিক্ষক সমিতির নাম হয় বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমরা যেমন ওয়েবকুটা নামে পরিচিত তাদের পরিচয় ছিল বাকবিশিস নামে। পরাধীন ভারতে সমিতির নেতৃত্ব দান করেছেন বহু মন...

শুরু হয়ে গেলো কাউন্টডাউন ট্রাম্পের সিদ্ধান্তের জন্য পরমাণু যুদ্ধের দোরগোড়ায় গোটা বিশ্ব

ছবি
শুরু হয়ে গেলো কাউন্টডাউন  ট্রাম্পের সিদ্ধান্তের জন্য  পরমাণু যুদ্ধের দোরগোড়ায়  গোটা বিশ্ব ভারতের কণ্ঠ ব্যুরো: রুশ-মার্কিন সমস্যা সোভিয়েত আমলের শীত যুদ্ধের পর্যায়ে পৌঁছে গিয়েছে। রয়টার্স সূত্রে খবর আজ মানে শুক্রবার দুটি মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন কে রাশিয়ার কাছে মোতায়েন করার অর্ডার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মার্কিন স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ পোস্টে এই কথা জানিয়েছেন সরাসরি পুতিন কে আক্রমণ না করে পুতিনের পূর্বসুরি দিমিত্রী মেদভেদেব র কঠোর বক্তব্য কে ঢাল করেছে ট্রাম্প প্রশাসন। যদিও ১৩ সেপ্টেম্বর ২০২৪ পুতিন বলেছিলেন ইউক্রেন যুদ্ধে কোন তৃতীয় পক্ষ নামলে আমাদের কাছে আন্তর্মহাদেশিয় ব্যালেস্টিক মিশাইল রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের অবিবেচনাপূর্ণ সিদ্ধান্তের জন্য কোটি কোটি আমেরিকান ও রুশ জনগন কে বিপদের মুখে দার করিয়েছে। আর বিশ্বকে এনে দাঁড় করিয়েছে ভয়াবহ পরমানু যুদ্ধের দোরগোড়ায়। এবার দেখার কোন পক্ষ কতক্ষন নিজেদের স্নায়ুর প্রবল চাপ ধরে রাখতে পারে। class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;...

মাসে দু লক্ষ, শুধু লোকের বাড়ি রান্না করে আজব চাকরির খবর এলো মহারাষ্ট্র থেকে

ছবি
মাসে দু লক্ষ, শুধু লোকের  বাড়ি রান্না করে  আজব চাকরির খবর এলো  মহারাষ্ট্র থেকে ভারতের কণ্ঠ ব্যুরো: "আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল হয়ে জাপান কাবুল হয়ে শিখেছি সহজ এই রান্না।" কপি লেখার সময় এই লাইনগুলি ই গুনগুন করছিলাম। মান্না দের কথা গুলো বাঙালি রাঁধুনির ক্ষেত্রে কাজ না দিলেও মারাঠি রাঁধুনির ক্ষেত্রে দিয়েছে। শুধু রান্না করেই মাসে দু লক্ষ আয়। হ্যাঁ এমন ঘটনা সামনে এসেছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাই থেকে। ঘটনাটি প্রকাশ্যে এনেছেন মুম্বাই হাইকোর্টের একজন আইনজীবী আয়ুষী জোশি। তাঁর রাঁধুনিকে মাসে ১৮০০০ টাকা বেতন দেন বলে জানান। তিনি তাঁর টুইটার ফিডে প্রশংসা করেছেন এই রাঁধুনি সম্পর্কে। মোট বারোটি বাড়িতে রান্না করেন এই রাঁধুনি। প্রত্যেক বাড়িতে রান্না করতে আধ ঘন্টা ব্যায় করেন এই রাঁধুনি। প্রত্যেক বাড়ি থেকে ১৮০০০ করে ধরলে মাসে দুই লক্ষ ১৬ হাজার টাকা আয় করেন এই রাঁধুনি। তবে এমনি এমনি এতো আয় করেন না এই ভদ্রলোক। তাঁর নিয়মানুবর্তিতা প্রশ্নতীত। এবং ব্যবহার ও অত্যন্ত ভালো। পন্ডিতেরা বলে থাকেন ব্যবসা হোক বা কাজ উন্নতির একটাই শর্ত ব্যবহার ভালো হতে হবে। আর নিষ্ঠা থাকতে হবে। প্রাচীন প্রব...

সন্তানের অপমানে আত্মহত্যা বৃদ্ধের

ছবি
সন্তানের অপমানে  আত্মহত্যা বৃদ্ধের ভারতের কণ্ঠ ব্যুরো: মদ্যপ সন্তানের হ্যানস্থায় অতিষ্ট হয়ে ৬০ বছরের বৃদ্ধ আত্মহত্যা করলেন চন্ডীগড়ে। বৃহস্পতিবার স্থানীয় একটি বিদ্যুতের পোলে দড়ি লাগিয়ে ঝুলে বৃদ্ধ আত্মহত্যা করেন। বৃদ্ধের পায়ে লাগানো সুইসাইড নোটে লেখা ছিলো আমার মৃত্যুর জন্য আমার সন্তান দায়ি। বৃদ্ধের বড় ছেলে জানিয়েছেন ভাই মদ খেয়ে বাবা মা কে গালাগালি দিত ও মারধর করতো। পুলিশ ন্যায় সংহিতার ১০৮ ধারা আত্মহত্যায় প্ররোচনায় মামলা হয়েছে। যদিও কেউ গ্রেফতার হয়নি। class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;"> style="text-align: justify;">   style="text-align: justify;">