মাসে দু লক্ষ, শুধু লোকের বাড়ি রান্না করে আজব চাকরির খবর এলো মহারাষ্ট্র থেকে

মাসে দু লক্ষ, শুধু লোকের

 বাড়ি রান্না করে 

আজব চাকরির খবর এলো

 মহারাষ্ট্র থেকে




ভারতের কণ্ঠ ব্যুরো: "আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল হয়ে জাপান কাবুল হয়ে শিখেছি সহজ এই রান্না।" কপি লেখার সময় এই লাইনগুলি ই গুনগুন করছিলাম। মান্না দের কথা গুলো বাঙালি রাঁধুনির ক্ষেত্রে কাজ না দিলেও মারাঠি রাঁধুনির ক্ষেত্রে দিয়েছে।
শুধু রান্না করেই মাসে দু লক্ষ আয়। হ্যাঁ এমন ঘটনা সামনে এসেছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাই থেকে। ঘটনাটি প্রকাশ্যে এনেছেন মুম্বাই হাইকোর্টের একজন আইনজীবী আয়ুষী জোশি। তাঁর রাঁধুনিকে মাসে ১৮০০০ টাকা বেতন দেন বলে জানান। তিনি তাঁর টুইটার ফিডে প্রশংসা করেছেন এই রাঁধুনি সম্পর্কে। মোট বারোটি বাড়িতে রান্না করেন এই রাঁধুনি। প্রত্যেক বাড়িতে রান্না করতে আধ ঘন্টা ব্যায় করেন এই রাঁধুনি। প্রত্যেক বাড়ি থেকে ১৮০০০ করে ধরলে মাসে দুই লক্ষ ১৬ হাজার টাকা আয় করেন এই রাঁধুনি। তবে এমনি এমনি এতো আয় করেন না এই ভদ্রলোক। তাঁর নিয়মানুবর্তিতা প্রশ্নতীত। এবং ব্যবহার ও অত্যন্ত ভালো। পন্ডিতেরা বলে থাকেন ব্যবসা হোক বা কাজ উন্নতির একটাই শর্ত ব্যবহার ভালো হতে হবে। আর নিষ্ঠা থাকতে হবে। প্রাচীন প্রবাদ এখনো মিলে যাচ্ছে। যদিও এই মানুষটির নাম আয়ুষী জোশি দেননি।
class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;">
style="text-align: justify;">
 
bannerbanner




style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার