হিন্দমোটরে রাস্তায় পড়ে গেলো গাছ

হিন্দমোটরে রাস্তায় 

পড়ে গেলো গাছ


ভারতের কণ্ঠ ব্যুরো: উত্তরপাড়া-কোতরং পৌরসভার ৭ নং ওয়ার্ডে গত পরশু বৃহস্পতিবার প্রবল বৃষ্টির জেরে সকালে একটি কৃষ্ণচূড়া গাছ রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা পৌরসভা এবং সিইএসসি- কে বারংবার জানানো সত্ত্বেও ৩ ঘন্টার উপর একটি ব্যস্ত রাস্তায় গাছটি সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। লোকজন চলাচল করতে পারছে না, স্কুলের বাচ্চারা যাওয়া আসা করতে পারছে না, রীতিমতো ঝুঁকি নিয়ে মানুষজনকে যাতায়াত করতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা পৌরসভায় বারংবার খবর দেওয়ার তিনঘন্টা পরেও তাদের দেখা নেই। সিইএসসি-র কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। যতক্ষণ গাছ সরানো হচ্ছে না, ততক্ষণ তারা কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন দিয়েছেন জানিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। এদিকে তৃণমূল পরিচালিত উত্তরপাড়া- কোতরং পৌরসভায় পৌরপ্রধানের সঙ্গে স্থানীয় মানুষ দেখা করলে দিলীপ যাদব বলছেন, আমি জানি না। মানুষের বক্তব্য, অপদার্থ পৌর প্রশাসন এলাকার সাধারণ সমস্যার সমাধান করতে পারেনা, রাস্তাঘাটের সংস্কার হয়না দীর্ঘদিন। এরা মানুষের অসুবিধা দূর করার সামান্যতম চেষ্টা করেনা। শুধু মুখে বড়ো বড়ো বুলি— পাড়ায় সমাধান। মানুষের দেওয়া করের টাকায় পুজোর আগে অনুদান বৃদ্ধি করে, বেছে বেছে নিজেদের লোকেদের বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে তৃণমূল।

class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;">
style="text-align: justify;">
 
bannerbanner




style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার