অবশেষে পার্লামেন্টে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা
অবশেষে পার্লামেন্টে
অপারেশন সিঁদুর
নিয়ে আলোচনা
ভারতের কণ্ঠ ব্যুরো: অবশেষে পার্লামেন্টে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ এন আই কে জানিয়েছেন সোমবার লোকসভায় অপরেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে আলোচনা হবে। বিরোধীদের বিরোধ নিয়ন্ত্রণ করতেই শুক্রবার অল পার্টি মিটিং এ আলোচনা ছিলো কিন্তু বিরোধীরা পেহেলগামের সন্ত্রাসবাদী হামলা কেন আটকানো গেলোনা সম্পর্কে সুস্পষ্ট আলোচনা চাইলে আলোচনা ভেস্তে যায়।
আলোচনায় গৃহ মন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অনুরাগ ঠাকুর লোকসভায় এই আলোচনায় অংশগ্রহণ করবেন বলে খবর। নিন্দুকেরা বলছেন বিহারে এস আই আর নিয়ে আলোচনার মোড় ঘোরাতে এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চাইছে কেন্দ্র। কিন্তু কেন পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা হল। কেন গোয়েন্দারা ব্যর্থ হলেন সে ব্যাপারে কোন প্রশ্নের উত্তর মিলবে না।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ