লোকসভায় শুরু হল জাস্টিস ভার্মা র অপসারণের শুনানী
লোকসভায় শুরু হল জাস্টিস
ভার্মা র অপসারণের শুনানী
ভারতের কণ্ঠ ব্যুরো: জাস্টিস ভার্মা কে পদ থেকে অপসারণের শুনানী শুরু হল লোকসভায়। শুক্রবার পার্লামেন্ট বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু পি টি আই কে এই প্রসঙ্গে জানিয়েছেন বলে খবর। সরকারী সূত্র মারফত জানা গিয়েছে দুর্নীতিপরায়ণ জাজ জাস্টিস ভার্মা কে সরানোর জন্য বিরোধী দের নোটিশ রাজ্য সভায় খারিজ হয়েছিল। তাই নিম্ন কক্ষ লোকসভায় এর শুনানী শুরু হল। বিচারকদের বিরুদ্ধে তদন্ত আইন মোতাবেক লোকসভায় এই মামলার শুনানী শেষ হলে তবে রাজ্য সভায় শুরু হয়। শাসক বিরোধী মিলিয়ে ১৫০ সাংসদ জাস্টিস ভার্মা র ইমপিচমেন্ট মোশানের পক্ষে সই করেছেন লোকসভায় বলে পি টি আই সূত্রে খবর। গত দুদিন আগে জাস্টিস ভার্মা র ওপর আর্থিক তছরূপের তদন্তের জন্য সুপ্রীম কোর্ট একটি বিশেষ বেঞ্চ তৈরী করেছিল।
justify;">
মন্তব্যসমূহ