এবার প্যালেস্টাইনের পাশে ইউরোপিয় দেশগুলি
এবার প্যালেস্টাইনের পাশে
ইউরোপিয় দেশগুলি
ভারতের কণ্ঠ ব্যুরো: এবার প্যালেস্টানের পাশে ইউরোপিয় দেশগুলি। সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন চাপ বাড়িয়েছে ইসরায়েলের ওপর। দেশ গুলির পক্ষ থেকে ইসরায়েল কে জানানো হয়েছে অবিলম্বে প্যালেস্টাইনের ওপর সমস্ত প্রতিবন্ধকতা তুলে নিয়ে ত্রাণ কার্য শুরু করতে হবে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ৯ জন শরণার্থী অপুষ্টি ও অনাহারে মারা গেছে, ও মৃত্যু মিছিল বাড়ছে। অপুষ্টি শরীর কে ক্ষতিগ্রস্থ করছে অবিলম্বে ত্রানের প্রয়োজন এমনটাই বিবিসি সূত্রে খবর। ইসরায়েল বিবিসি কে জানিয়েছে তারা বৈদেশিক রাষ্ট্রগুলিকে গাজায় ত্রাণ বর্ষণ করতে দেবে। যদিও আগে ইসরায়েল তা করতে দেয়নি এই অভিযোগ আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল
বিকল্প উপায় ভাবছে কিভাবে পনবন্দী দের ঘরে ফেরানো যায়। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবী কে সম্পূর্ণ অস্বীকার করে জানানো হয়েছে সিজফায়ার আলোচনা ভেস্তে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর ষ্টারমার জার্মান ও ফরাসী রাষ্ট্র প্রধান দের সাথে প্যালেষ্টাইনে ত্রাণ পাঠানো নিয়ে আলোচনা করেছেন যদিও ফরাসী প্রধানমন্ত্রী ইমান্যূয়েল ম্যাক্রো প্যালেস্টাইন রাস্ট্র র স্বীকৃতি কে বৈধতা দেবার কথা বলেছেন বলে শোনা যাচ্ছে।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ