বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী
বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী ভারতের কণ্ঠ ব্যুরো : বন্ধুর হাতেই শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী। সূত্র মারফত জানা গিয়েছে বেহালার কাছে ডায়মন্ডহারবার রোডে একজন কুড়ি বছরের তরুণী কে একজন ১৮ বছরের এক তরুণ গাড়িতে তোলার চেষ্টা করে গত শনিবার রাতে। তরুণী কে প্রায় দু কিলোমিটার নিয়ে যায় ওই তরুণ। তরুণীর চিৎকার শুনে কিছু মানুষ গাড়ি টিকে তাড়া করলে ঐ তরুণ মাঝ রাস্তায় চলন্ত গাড়ি থেকে ঐ তরুণী কে ফেলে দেয়। পুলিশ ঐ গুণধর তরুণ অর্ণব সাউ কে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।