পোস্টগুলি

ভোররাতে বিধ্বংসী আগুন সাগর মেলায়

ছবি
ভোররাতে বিধ্বংসী  আগুন সাগর মেলায় ভারতের কণ্ঠ ব্যুরো : কুম্ভের স্মৃতি উস্কে ভয়াবহ আগুন এবার গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার অস্থায়ী ছাউনির বড় অংশে আগুন লাগে। আগুন দাবানলের মতো একে একে ছাউনি তে ছড়িয়ে পড়ে। পুলিশ, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, সাংবাদমাধ্যম ও বজরং পরিষদের একাধিক শিবিরে আগুন লাগে। পুণ্যার্থী দের শিবিরে আগুন লাগেনি তবে প্রতি বছর মকর স্নান করতে গোটা ভারত থেকে বিশাল মানুষ গঙ্গাসাগরে পূন্যস্নান করতে আসেন। সনাতনী বিশ্বাস সমুদ্র মন্থণের পর পূন্যতোয়া সাগরের মোহনায় অমৃত বিন্দু পড়েছিলো। কনকনে ঠান্ডায় এই জলে চান করলে রোগমুক্তি ও পুন্য লাভ হয়। আধ্যাত্মিক শান্তি লাভের জন্য সাধু রা এই স্নানে সামিল হন।

সামসেরগঞ্জ হাসপাতালের পেছনে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

ছবি
সামসেরগঞ্জ হাসপাতালের  পেছনে অজ্ঞাতপরিচয়  মহিলার মৃতদেহ উদ্ধার ভারতের কণ্ঠ ব্যুরো : মুর্শিদাবাদে সামসেরগঞ্জ হাসপাতালের কাছ থেকে অজ্ঞাত পারিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। সকালে একজন হাসপাতালের পেছনে টয়লেট করতে গিয়ে এই দেহ খুঁজে পান। সবচেয়ে মর্মান্তিক ঘটনা মহিলার জীবিত সন্তান তার দেহের পাশেই বসে কাঁদছিলো। পুলিশ সূত্রে খবর মহিলার দেহ অর্ধগগ্ন এবং মাথার পেছনে আঘাত রয়েছে। মহিলাকে চেনার সব সুযোগ মুছে দেওয়ার চেষ্টা হয়েছে এমনটাই জানা গিয়েছে। বাচ্চাটি আতঙ্কে আছে বলে জানা গিয়েছে।

শ্রীলঙ্কায় বেইলি ব্রিজ তৈরী করে ইতিহাস তৈরী ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের

ছবি
 শ্রীলঙ্কায় বেইলি  ব্রিজ তৈরী করে  ইতিহাস তৈরী  ভারতীয় সেনার  ইঞ্জিনিয়ার কোরের  ভারতের কণ্ঠ ব্যুরো : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলংকার জাফনা। কিলিনোচ্চি জাফনায় ত্রাণকার্যে সহায়তা করছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এডিজিপিআই  সূত্রে জানা গিয়েছে জলের তোড়ে ভেসে যাওয়া ব্রিজের জায়গায় ১০০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণ করেছে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারেরা। এর ফলে বি - ৪৯২ রোডের মাধ্যমে জাফনার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে প্রতিবেশীর সাহায্য, মানব সেবা হল ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রাথমিক দায়িত্ব। 

ভেনেজুয়েলায় হামলা আমেরিকার

ছবি
 ভেনেজুয়েলায় হামলা  আমেরিকার              ভারতের কণ্ঠ ব্যুরো: সি এন এন সূত্রে জানা গিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভয়াবহ হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রাত ১:৩০ নাগাদ ভেনেজুয়েলার কারাকাসে লোডশেডিং হয়ে যায়। রাজধানীর বিভিন্ন জায়গায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা যেতে শুরু করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে মাদক সন্ত্রাসী বলে অভিযোগ করেছিল। ও দুদেশের বৈদেশিক সম্পর্কে ছেদ পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্রেও বহু মাদক পাচারকারি বোট ধ্বংসের কথা সাংবাদমাধ্যম কে জানানো হয়েছিলো।  এবার তাহলে কি আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিলো কি? স্পষ্ট না হলেও আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের বক্তব্য ল্যাটিন আমেরিকায় নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টায় নেমেছে মার্কিন প্রশাসন।  সারা বিশ্বের তেলের ১৭-১৮% রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা তে। সম পরিমান তেল রয়েছে ইউক্রেন ও রাশিয়ার মাঝের বিতর্কিত কৃষ্ণ সাগর এলাকায়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ দের অনুমান যেভাবে গল্ফ ওয়ার হয়েছি...

ফার্মাসিউটিক্যাল ফিল্ড কর্মীদের শ্রম আধিকারিক আদালতে ঐতিহাসিক জয়

ছবি
 ফার্মাসিউটিক্যাল  ফিল্ড কর্মীদের  শ্রম আধিকারিক  আদালতে ঐতিহাসিক জয়  নিউজ ব্যুরো: রাজ্য শ্রম দফতরের যুগ্ম শ্রম আধিকারিক (পি) শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষ ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা আদায় করতে সক্ষম হল অ্যাডোনিস ল্যাবরেটরিস কোম্পানির ১৩ জন প্রাক্তন ফিল্ড কর্মী। আদালতের রায়ে প্রায় ৩০ লক্ষ টাকা মিটিয়ে দিতে বাধ্য হল কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কোভিড-পরবর্তী সময় থেকেই এই বিরোধের সূত্রপাত। অভিযোগ, কোভিড কালে ফিল্ড কর্মীদের ওপর চাপ বজায় রেখে সম্পূর্ণ হিসাব বুঝে মুনাফা ঘরে তোলার পরও প্রতিশ্রুত প্রাপ্য অর্থ প্রদান থেকে সরে আসে অ্যাডোনিস কর্তৃপক্ষ। বকেয়া বেতন ও গ্র্যাচুইটির দাবি তুলতেই কর্মীদের ওপর শুরু হয় মানসিক চাপ, হুমকি এবং অশালীন ভাষায় নির্দেশ জারি করার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে ২৬ জন ফিল্ড কর্মী সম্মিলিতভাবে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পদ্ধতিগতভাবে ইস্তফা দেন। কিন্তু চাকুরী-নিবৃত্তি সংক্রান্ত বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য প্রাপ্য অর্থ দিতে অস্বীকার করে কোম্পানি। বারবার অন...

দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভদ্রেশ্বরে মৃত ৩

ছবি
দুই মোটর  সাইকেলের  মুখোমুখি সংঘর্ষে  ভদ্রেশ্বরে মৃত ৩ সংবাদাতা প্রবীর বসু - হুগলির চন্দননগর পুলিশ কমিশনারের অন্তগত ভদ্রেশ্বর থানার এলাকার গেটবাজারের শ্যামনগর জুট মিলের কাছে। দুটি মটর সাইকেলের মুখোমুখি ধাক্কায় তিন জনের মৃত্যুর ও একজন আহতের খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে দুই যুবকের বাড়ি চন্দননগরের কাপালিপাড়ায় ও লিচুতলায় অন্য এক মৃতের বাড়ি চাপদানির এঞ্জাসে।ঘটনার খবর ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে জানায়।পরে আপর আরো একজনের মৃত্যু হয়। তবে এই ঘটনায় দুটি মটর সাইকেলে চারজন ছিলেন বলে এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা। তবে একজন আহত অবস্থায় কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্ত শুরু করেছেন ভদ্রেশ্বর থানার পুলিশ। ঘাতক মটর সাইকেল দুটি ভদ্রেশ্বর থানা আটক করেছেন।মৃতদেহ ময়নার তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গীতাপাঠের আড়ালে হারিয়ে যাচ্ছে সহজপাঠের ভাবনা

ছবি
 গীতাপাঠের আড়ালে  হারিয়ে যাচ্ছে  সহজপাঠের ভাবনা শ্রুতিনাথ প্রহরাজ আরামবাগের শেখ রিয়াজুল কে চিনি তো আমরা। ওই যে নিরীহ ছেলেটা, পেটের দায়ে প্যাটিস বিক্রি করতে ময়দানে গিয়েছিল। আর এস এস- এর উন্মত্ত গুন্ডা বাহিনীর হাতে নির্মমভাবে আক্রান্ত হয়েও বরাত জোরে বেঁচে গেছে ও। শুধু রিয়াজুল কেন, সারা বছর ময়দান চত্বরে সকাল সন্ধ্যা রিয়াজুলের মতো আরো অনেকেই আসেন তাদের পসরা নিয়ে। কেউ পেয়ারা, কেউ শসা, কেউ কাঠি ভাজা ছোলা-বাদাম ভাজা লজেন্স, আবার কেউবা সেঁকা পাঁপড় নিয়ে বসেন। তাছাড়া হরেক কিসিমের গরম চা আর রকমারি জিনিসের পসরা তো আছেই। ময়দানে জনসভার ভীড় থাকলে ওদের বিক্রি বাট্টা একটু ভালো হয়, সংসারে বাকি লোক গুলোর মুখে হাসি ফোটে। শুধু ময়দান কেন, পাড়ার অন্য কোন জায়গাতেও কোনদিন প্রকাশ্য কোন অনুষ্ঠানে (খেলা মেলা সভা সমাবেশ সে যাই হোক) একটু বেশি মানুষের সমাগম হবে এমন খবর পেলে পসরা নিয়ে হাজির হয় ওরা। এভাবেই সামান্য বিক্রিবাট্টা করে দিন গুজরান করতে হয় ওদের। গ্রামে তো বিকল্প কোন কাজের সুযোগ নেই। গতানুগতিক পরিযায়ী শ্রমিকদেরর ভীড়ে নাম না লেখানো এই মানুষগুলো তাই নিত্যদিন পেটের তাগিদে...