পোস্টগুলি

মানুষের মনে কি ভীড় করছে অসম্ভব হিংস্রতা?

ছবি
 মানুষের মনে কি ভীড় করছে  অসম্ভব হিংস্রতা? অধ্যাপিকা সুজাতা মুখোপাধ্যায় ফেইসবুকে একটা ভাইরাল পোস্ট দেখে এই লেখাটা। সম্প্রতি হাবরায় জুডিও এর শোরুম এর উদ্বোধন হলো। এই নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার দের মধ্যে এক ধরনের উত্তেজনা বা উন্মাদনা ছিল। কাজের খাতিরে ওদের এসব করতে হয় যাতে কন্টেন্ট এর প্রতি মানুষের এনগেজমেন্ট বাড়ে । এরকম ভাবেই বিভিন্ন জায়গায় শ্রীলেদার্স এর শোরুম খোলা হয়। কোথাও পলাশ শাড়ি এম্পোরিয়াম এ নজিরবিহীন সেল অথবা কোয়েস্ট মল এ আল্ডো ব্যাগ 2000 টাকায় দেওয়া হচ্ছে পুজোর সময়। সেটা ঘিরেই মানুষের উত্তেজনা।  উত্তেজনা আমাদের সময়েও ছিল। নতুন খাবার, নতুন জুতোর দোকান জামার দোকান নিয়ে আলাদাই আনন্দ ছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এবং মানুষের ব্যবহার, তাদের কর্য্যালাপ আমাকে ভাবতে বাধ্য করছে যে আমাদের ছেলেমেয়েদের জন্য কি সমাজ আমরা তৈরি করে যাচ্ছি। ফেসবুক এর ছবিতে দেখলাম কি ভাবে জুডিও এর শোরুম এ জুতো ট্রায়াল দেওয়ার নাম করে ফুটপাথ এ যেভাবে জুতো পড়ে থাকে সেভাবে ফেলে রেখেছে। মেকআপ এর টেস্টার, পারফিউম ব্যবহার করে সেগুলো কে ফেলে ভেঙে একাকার করে রেখেছে। জামাকাপড় ছত্রাকার ...

পূজোর সাতকাহন

ছবি
    বৈদ্যবাটী   জোড়া অস্বথ্বতলা  দূর্গা পূজা কমিটি   🔴 এবারে জোড়া অস্বথ্বতলা  পূজা কমিটি র পূজা  ৫৭ বছরে পড়েছে।  তাদের থিমের মূল বিষয় জীবন।  জীবনের নানা টানা পোড়েন  নানা আঙ্গিক ফুটে উঠেছে  তাদের এবারের থিমে।  থিম আধুনিক হলেও প্রতিমা একচালা সাবেকি।  এখনো মণ্ডপ সজ্জার কাজ সম্পন্ন হয়নি।

আগ্রায় যুবতীর ইজ্জতের দাম ৫০০০ টাকায় কিনতে চাইলেন এক গুণধর শিক্ষক

ছবি
আগ্রায় যুবতীর ইজ্জতের দাম  ৫০০০ টাকায় কিনতে চাইলেন  এক গুণধর শিক্ষক ভারতের কণ্ঠ ব্যুরো : আগ্রায় বন্দুক দেখিয়ে এক যুবতী কে অপহরণের চেষ্টা স্কুল শিক্ষকের। আগ্রার কার্গিল স্কোয়ারে এই ঘটনাটি ঘটেছে। যুবতী তার বন্ধুদের সঙ্গে স্কোয়ারের কাছে একটি হোটেলের সামনে স্কুটার দাড় করিয়েছিল জল খাবার জন্য। বলদেব মথুরার স্কুলের শিক্ষক শ্যামদেব সিং তার চার চাকা স্কুটারের কাছে দাঁড় করিয়ে বলেন যুবতী কে উদ্দেশ্য করে বলেন ও মেয়ে পাঁচ হাজার দেবো। যুবতী প্রথমে এড়িয়ে যান। পরে লোকটি হাত ধরে যুবতী কে গাড়িতে তোলার চেষ্টা করলে তিনি চেঁচিয়ে লোক জড়ো করেন। তখন ওই গুণধর শিক্ষক বন্দুক বের করে যুবতী ও উদ্ধারকারি মানুষদের ভয় দেখান। পরে লোকের সংখ্যা বাড়লে গুণধর ঐ শিক্ষক পালিয়ে যান। যাবার সময় যুবতী কে গাড়ির নীচে চাপা দেবার চেষ্টা করেন। সমাজকর্মী দের দাবী মেয়ে মানুষের ইজ্জতের দাম উত্তরপ্রদেশে ৫০০০। একজন স্কুল শিক্ষক এই নোংরা ঘটনা ঘটাচ্ছেন তাহলে ভাবুন দেশের অবস্থা কি। আইন ও বিচার ব্যবস্থার ভয় নেই।      

ডালাস ইমিগ্রেশন ও কাস্টমস অফিসে গোলাগুলি অনেক জনেরই আহত ও মৃত্যুর সম্ভাবনা

ছবি
ডালাস ইমিগ্রেশন ও কাস্টমস  অফিসে গোলাগুলি  অনেক জনেরই আহত  ও মৃত্যুর সম্ভাবনা ভারতের কণ্ঠ ব্যুরো : ডালাস বিমানবন্দর সংলগ্ন ইমিগ্রেশন ও কাস্টমস ফেসিলিটি তে গোলাগুলি চললো সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গিয়েছে ইমিগ্রেশন অফিসের কাছের একটি বিল্ডিং থেকে এক আততায়ী হামলা চালয়েছে বলে খবর। দুজন কে হাসপাতালে বুলেট ইনজুরির জন্য ভর্তি করা হয়েছে। আততায়ী পুলিশের গুলিতে মৃত এমনটাই জানা যাচ্ছে। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ইমিগ্রেশন অফিসের কাছে মার্কিন মুলুকে গুলি চললো কিকরে?      

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

ছবি
জালিয়াতি করে চলছে  রেস্টুরেন্ট দোকান ঘরের    মালিকের অভিযোগে  বাতিল জাল ট্রেড লাইসেন্স ভারতের কণ্ঠ ব্যুরো  :  যার নামে দলিল যিনি জমির ট্যাক্স দেন তাকে না জানিয়ে জালিয়াতি করে উত্তরপাড়ার বুকে রমরমিয়ে চলছে রেস্টুরেন্ট। ট্রেড লাইসেন্স বাতিল তাও কিসের জোরে চলছে? প্রশ্নের উত্তর নেই। এমন এক ঘটনার সাক্ষী উত্তরপাড়া।  উত্তরপাড়া কলেজ বাস স্টপের কাছে, উত্তরপাড়া কোতরং পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে Haluaji's O Alibaba নামে একটি লাইসেন্স বিহীন খাবারের দোকান রয়েছে। সম্প্রতি জমির মালিক উত্তরপাড়া পৌরসভা, সরকারের দমকল বিভাগ, খাদ্য বিভাগ , স্বাস্থ্য বিভাগ ও Pollution Control Board কে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।  পৌরসভা সূত্রে জানা গিয়েছে উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী দিলিপ যাদব মহাশয়ের তৎপরতায়, এই ঘটনা জেনে পরেই, সমস্ত নথি দেখে উনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন এবং Haluaji's O Alibaba- র Trade License বাতিল করেন। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সি ই এস সি র কাছে দোকানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে যদিও তাতে ক...

পূজো পূজো ভাব আর ঢাকীর অভাব? কেমন আছেন বাংলার ঢাকীরা?

ছবি
 পূজো পূজো ভাব  আর ঢাকীর অভাব?  কেমন আছেন  বাংলার ঢাকীরা? দূর্গা পুজা আসতেই ঢাকীপাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকী শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার ঢাকি পাড়ায় এই ছবি ই ধরা পড়লো। পুজো আসে আর পূজো যায়। অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা কিন্তু তাদের খবর সারা বছর কে রাখে? বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, আর সেই দুর্গাপূজায় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পূজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গার মন্ডপে মন্ডপে পাড়ি দেয়। আমরা আজকে পাখিরা পাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাবো। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় দেড়শটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবন যাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পাটি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো পূজার্চনায় তা...

কোন্নগরের রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব

ছবি
 কোন্নগরের রাজরাজেশ্বরী  মঠে নবরাত্রি উৎসব পুলক চক্রবর্তী, কোন্নগর ২২ সেপ্টেম্বর, সোমবার দেশ জুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি উৎসব। এই উপলক্ষে কোন নগরের রাজরাজেশ্বরী মঠে জ্বালানো হয়েছে ২০০১ একটি অখন্ড প্রদীপ, যা অখন্ড জ্যোতি নামে প্রচলিত। একটা না নয়দিন ধরেই প্রদীপ জ্বালানো থাকবে মায়ের গর্ভ মন্দিরের নীচে। এছাড়া অষ্টমীর দিন নব দূর্গা রূপে নয় জন কুমারী ও একজন বালককে এই গ্রুপে পূজা করা হয়। পাশাপাশি ১০০১ কুমারীকে উপহার সহ ভোজন ও বিশেষভাবে পূজা করা হয়। এই নবরাত্রি উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মঠে পুজো দিতে আসেন। প্রতিদিন ভজন কীর্তন সহ মা জগদম্বা রাজরাজেশ্বরী কে নয় দিন ধরে নব দূর্গা রূপে পুজো করা হয়। মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচিচৎ স্বরূপ এবং ব্রহ্মচারী শ্রীধর দ্বিবেদী বলেন আজ মায়ের পুজোর ঘট স্থাপন করা হয়েছে, এবং বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রা...