মানুষের মনে কি ভীড় করছে অসম্ভব হিংস্রতা?
মানুষের মনে কি ভীড় করছে
অসম্ভব হিংস্রতা?
অধ্যাপিকা সুজাতা মুখোপাধ্যায়
ফেইসবুকে একটা ভাইরাল পোস্ট দেখে এই লেখাটা। সম্প্রতি হাবরায় জুডিও এর শোরুম এর উদ্বোধন হলো। এই নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার দের মধ্যে এক ধরনের উত্তেজনা বা উন্মাদনা ছিল। কাজের খাতিরে ওদের এসব করতে হয় যাতে কন্টেন্ট এর প্রতি মানুষের এনগেজমেন্ট বাড়ে ।
এরকম ভাবেই বিভিন্ন জায়গায় শ্রীলেদার্স এর শোরুম খোলা হয়। কোথাও পলাশ শাড়ি এম্পোরিয়াম এ নজিরবিহীন সেল অথবা কোয়েস্ট মল এ আল্ডো ব্যাগ 2000 টাকায় দেওয়া হচ্ছে পুজোর সময়। সেটা ঘিরেই মানুষের উত্তেজনা।
উত্তেজনা আমাদের সময়েও ছিল। নতুন খাবার, নতুন জুতোর দোকান জামার দোকান নিয়ে আলাদাই আনন্দ ছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এবং মানুষের ব্যবহার, তাদের কর্য্যালাপ আমাকে ভাবতে বাধ্য করছে যে আমাদের ছেলেমেয়েদের জন্য কি সমাজ আমরা তৈরি করে যাচ্ছি।
ফেসবুক এর ছবিতে দেখলাম কি ভাবে জুডিও এর শোরুম এ জুতো ট্রায়াল দেওয়ার নাম করে ফুটপাথ এ যেভাবে জুতো পড়ে থাকে সেভাবে ফেলে রেখেছে। মেকআপ এর টেস্টার, পারফিউম ব্যবহার করে সেগুলো কে ফেলে ভেঙে একাকার করে রেখেছে। জামাকাপড় ছত্রাকার করে সাদা জামাগুলোর উপর পা দিয়ে মাড়িয়ে দিয়ে যাচ্ছে লোকজন। অথচ সবাই নির্বিকার। কেউ সেই ফেলা জিনিস তুলে রাখছে না।
এক ই ভাবে কোয়েস্ট মল এ প্রথম 100 জন কে আলডো ব্যাগ দেওয়া হবে জেনেও হাজার হাজার মানুষের ভিড়। সেখানে লাইন ভেঙে, মারপিট করে, গালাগালি দিয়ে শুধু নিজের জায়গা টা আগে করার জন্য কি মরিয়া চেষ্টা।
একই ঘটনা শ্রীলেদারস এ। লাইন দিয়ে কোনো রকমে দোকানে ঢুকতে পারলেই জুতো ফেলে, পারলে ব্যাগগুলো ছিঁড়ে দিয়ে আসবে।মানুষের মধ্যে মায়া মমতা সহবত সবই উবে গেছে। একটু পড়াশুনা করে দেখলাম, আসলেই মানুষ স্বভাবে এমনি। নিষ্ঠুর, কদাকার মানষিকতার। অন্যর জিনিস হাতিয়ে নেওয়া, সেটা না পেলে সেটা কে ভেঙে গুঁড়িয়ে, এক পৈশাচিক আনন্দ পায়। রাস্তায় পকেটমার ধরা পড়লে সো কলড ম্যাদামারা মানুষ ও হিংস্র হয়ে তাকে চারটে ঘুঁষি মেরে আসে।
কিছুদিন আগেই র্যাগিং এর ঘটনা পড়লাম, একটি ছেলে কে নগ্ন করে তাকে হিউমিলিয়েট করেই সিনিয়ররা ক্ষান্ত হয়নি। তার গোপনাঙ্গ গুলো ক্রমাগত জুতো দিয়ে মেরে থেঁতলে দিয়েছে। আরেকদল সেটা দেখে মজা নিয়েছে হাততালি দিয়েছে। জুডিওর ঘটনা টা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এ এক গভীর অসুখের ইঙ্গিত দিচ্ছে।
মানুষ আসলেই ভাল নেই। সামনে চকচকে একটা মুখোশ পরে সিউডো ইন্টেলেকচুয়াল, ও মরালি সাউন্ড সেজে ঘুরে বেড়াচ্ছে। ভিতরে নিষ্ঠুর, নোংরা মানসিকতা। যে পলক না ফেলেও অন্য কে মেরে ফেলতে, তাকে কষ্ট দিতে কিছুমাত্র দ্বিধা বোধ করেনা।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
১ মাসের বিজ্ঞাপন খরচ
মাত্র ৩০০ টাকা
style="text-align: justify;">









মন্তব্যসমূহ