পোস্টগুলি

এই বছরের শেষ চন্দ্রগ্রহণ উপভোগ করলেন ভারতবাসী

ছবি
এই বছরের শেষ চন্দ্রগ্রহণ  উপভোগ করলেন ভারতবাসী ছবি: সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া ভারতের কণ্ঠ ব্যুরো : একদিকে মেইন স্ট্রিম মিডিয়ায় কুসংস্কারের ছড়াছড়ি। সেই সময় গ্রহণের কুসংস্কার ভুলে যুক্তিবাদী বোধে সামিল হলেন সারা দেশের মানুষ। সবচেয়ে ভালো ছবিটি শেয়ার করেছে টাইমস অফ ইন্ডিয়া। দিল্লীর অশোক স্তম্ভের মাথায় দেখা গিয়েছে চাঁদ। সেই চাঁদ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে ছায়ায়। চাঁদের রং হয়ে উঠেছে তাম্রাভ।  রাত ৯:৫৭ মিনিটে গ্রহণ শুরু। রাত ১১:৪৪ এ সর্বোচ্চ স্তরে পৌঁছায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ১:২৬ পর্যন্ত এই গ্রহণ চলে। সারা দেশ জুড়েই ফটোগ্রাফার ও উৎসাহী মানুষদের গ্রহণ দেখার উৎসাহ ছিলো প্রবল।  এদিন ফেসবুক জুড়েই যুক্তিবাদী প্রগতিশীল রা ছবি তুলে চন্দ্রগ্রহণের বিভিন্ন মুহুর্ত শেয়ার করেন। এদিন হুগলী জেলার বাঁশবেড়িয়া, জেলা সদর চুঁচুড়া, হুগলীতে বিজ্ঞানমঞ্চের উদ্যোগে চন্দ্রগ্রহণ দেখানো হয় টেলিস্কোপে। বিজ্ঞানমঞ্চের তরফ থেকে জানানো হয় রাহু না পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায় ছায়ায়। চাঁদের রং লাল হয়ে যায় আলোর বিচ্ছুরণের জন্য। এটা অতি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা কোন অলৌকিক কিছু নেই। 

হরিদেবপুরে কুড়ি বছরের তরুণীর গণধর্ষণ

ছবি
হরিদেবপুরে কুড়ি বছরের  তরুণীর গণধর্ষণ ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতার হরিদেবপুরে ২০ বছরের যুবতীর গণধর্ষণের ঘটনা সামনে এলো। যুবতী পুলিশের কাছে ডায়েরি করে পুরো ঘটনা জানিয়েছে। পুলিশ সূত্রের খবর শনিবার গভীর রাতে যুবতী হরিদেবপুর থানায় এসে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। মাস খানেক আগে চন্দন মল্লিক নামে একজনের সঙ্গে যুবতীর পরিচয় হয়। লোকটি নিজেকে দক্ষিন কলকাতার বড় দূর্গা পূজা কমিটির কর্তাব্যক্তি হিসেবে পরিচয় দেয়। তারই মাধ্যমে দীপ নামে আরেকজন যুবকের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তারপর প্রায় তরুণীর সাথে দুজনের যোগাযোগ চলছিল। ৫ ই সেপ্টেম্বর তরুণীর জন্মদিন ছিলো। এক অভিযুক্ত অন্য অভিযুক্তর রিজেন্ট পার্কের ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যায় ও গণধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর এফ আই আর হয়েছে অভিযুক্ত দের খোঁজ চলছে।

কোন্নগর কাণ্ডের ছায়া তেহট্টে একদিন বাদে মিললো শিশুর দেহ

ছবি
কোন্নগর কাণ্ডের ছায়া তেহট্টে  একদিন বাদে মিললো  শিশুর দেহ ভারতের কণ্ঠ ব্যুরো : কোন্নগর কাণ্ডের ছায়া নদীয়ার তেহট্টে। তৃতীয় শ্রেণীর ছাত্র বছর দশেকের স্বর্ণাভ মন্ডল শুক্রবার থেকে নিখোঁজ ছিলো। দুপরে খেলতে বেরিয়ে আর ফেরত আসেনি। বাধ্য হয়েও অনেক খুঁজে ছেলেকে না পেয়ে অভিভাবক রা পুলিশে ডায়েরি করে। আজ শনিবার তার ত্রিপল মোড়া মৃতদেহ স্থানীয় পুকুরের পাশে পড়ে থাকতে দেখা যায়। এক ই রকম ঘটনা মাস খানেক আগে ঘটেছিলো কোন্নগরে। সেখানে স্থানীয় এক যুবক মূক ও বধির শিশুকন্যা কে তুলে নিয়ে যায়। একদিন পরে স্থানীয় এক ডোবার ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। যেখান থেকে স্বর্ণাভ র মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশেই উৎপল ও সোমা বিশ্বাসের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঐ বিশ্বাস পরিবারের সঙ্গে মন্ডল পরিবারের পারিবারিক বিবাদ ছিলো। পুকুর থেকে দেহ উদ্ধারের পর স্থানীয় মানুষে উৎপল ও সোমা বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। স্থানীয় রা অনুমান করে বাচ্চাটিকে এরাই খুন করেছে। জনরোষ আছড়ে পড়ে বিশ্বাস দম্পতির ওপর এবং দুজনকে বেধড়ক মেরে মেরে ফেলে। পুলিশি নিষ্ক্রিয়তার একটা অভিযোগ উঠছে। সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নিলে হয়ত বাচ্চাটি ও বেঁচে যেতো আ...

মুম্বাই পুলিশের অফিশিয়াল হোয়াটস অ্যাপে পাঠানো বোমাতঙ্কের হুমকি কাণ্ডে গ্রেফতার নয়ডার জ্যোতিষী

ছবি
মুম্বাই পুলিশের অফিশিয়াল  হোয়াটস অ্যাপে পাঠানো  বোমাতঙ্কের হুমকি কাণ্ডে  গ্রেফতার নয়ডার জ্যোতিষী ভারতের কণ্ঠ ব্যুরো : মুম্বাই পুলিশ কে বোমা হামলার মিথ্যে হোয়াটস অ্যাপ করায় বিহার থেকে ধৃত এক জ্যোতিষী। বিহারের পাটলিপুত্রের বাসিন্দা ৫১ বছরের জ্যোতিষী অস্বীনী কুমার কে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অস্বীনী কুমার ব্যবসায়িক কারণে এখন নয়ডায় থাকেন। তিনি ই ৪০০ কেজি আরডিএক্স আছে বলে গুজব রটান। ভেবেছিলেন এসব করে তার এক বন্ধু কে ফাঁসাবেন কিন্তু শেষ রক্ষা হলনা। মুম্বাই পুলিশের গোয়েন্দা রা এই লোকটির সিম লোকেশন ট্র্যাক করে লোকটিকে গ্রেফতার করেছেন তার ফোন ও সিম বাজেয়াপ্ত করেছেন বলে খবর।

কোন্নগরে মাদার মেরি পাবলিক হাইস্কুলে শিক্ষক দিবস পালন

ছবি
 কোন্নগরে মাদার মেরি  পাবলিক হাইস্কুলে  শিক্ষক দিবস পালন  পুলক চক্রবর্তী-৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সর্বপল্লী ডাক্তার রাধা কৃষ্ণান রায়ের জন্মদিন। ১৮৮৮ সালে ৫সেপ্টেম্বর ম্যাড্রাসে জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ রায়। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশাই অটো স্ট্যান্ড এর কাছে নৈটি রোডের ওপর মাদার মেরি পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে অরুণ মিশ্রার উদ্যোগে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ছাত্র ছাত্রীরা আবৃতি, নিত্য, গান পরিবেশন করেন। কোন্নগরের মাদার মেরি পাবলিক হাই স্কুলের কেক কেটে, ফুলের মালা পরিয়ে, মিষ্টির প্যাকেট বিতরণ করে দিনটি পালন করা হয়। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি। এবার তার ১৩৮ তম জন্মদিন পালন হচ্ছে সাড়ম্বরে। দেশব্যাপী এই দিন দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাই ...

মুম্বাই পুলিশের অফিশিয়াল হোয়াটস অ্যাপে বোমা হামলার হুমকি

ছবি
মুম্বাই পুলিশের  অফিশিয়াল হোয়াটস অ্যাপে  বোমা হামলার হুমকি ভারতের কণ্ঠ ব্যুরো : সুন্দর রৌদ্রজ্বল দিন হঠাৎ মুম্বাই পুলিশ দপ্তরের হোয়াটস অ্যাপে ৪০০ কেজি আর ডি এক্স নিয়ে ১৪ টি গাড়ি মুম্বাই তে ঢুকেছে। ফিদায়ী কায়দায় বিস্ফোরণের পরিকল্পনা হচ্ছে। মুম্বাই পুলিশের ওয়াটস অ্যাপ যিনি চেক করেন এক মুহূর্তে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেলো। একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর ই জেহাদির তরফ থেকে এই ফোন এসেছে বলে জানা গিয়েছে। পুলিশ এই ম্যাসেজ টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এমনটাই জানা গিয়েছে। কোথা থেকে ম্যাসেজ টি পাঠানো হয়েছে সে নিয়ে খোঁজ লাগানো হচ্ছে। সমস্ত ধর্মীয় জমায়েত ও জনপ্রিয় এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে বলে খবর।

রাজ্যের শিক্ষারত্ন সম্মান ২০২৫, পেলো মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

ছবি
অসামান্য কৃতিত্বের  স্বাক্ষর হিসেবে  রাজ্যের শিক্ষারত্ন সম্মান  ২০২৫, পেলো  মাহেশ শ্রী রামকৃষ্ণ  মিশন বিদ্যাপীঠ ভারতের কণ্ঠ ব্যুরো : শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও পঠন পাঠন সহ শিক্ষার্থী দের সার্বিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে শিক্ষারত্ন সম্মান ২০২৫ পেলো হুগলী জেলার মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এদিন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর হাত থেকে এক লক্ষ্য টাকার চেক, মানপত্র, ট্রফি সংগ্রহ করেন মিশনের পক্ষে সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ ও প্রধানশিক্ষক শ্রী কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী মনোজকুমার পন্থ শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই সম্মান জ্ঞাপন করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিবস ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও রাজ্য সরকার আগের দিন এই অনুষ্ঠান আয়োজন করেছে এমনটাই জানান মুখ্যসচিব। এদিন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের সঙ্গে পুরস্কার অর্জন করে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুল। ছাত্র ছাত্রী ও কচিকাচাদের হাতে কিছু উপহার তুল...