এই বছরের শেষ চন্দ্রগ্রহণ উপভোগ করলেন ভারতবাসী
এই বছরের শেষ চন্দ্রগ্রহণ
উপভোগ করলেন ভারতবাসী
ছবি: সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া
ভারতের কণ্ঠ ব্যুরো : একদিকে মেইন স্ট্রিম মিডিয়ায় কুসংস্কারের ছড়াছড়ি। সেই সময় গ্রহণের কুসংস্কার ভুলে যুক্তিবাদী বোধে সামিল হলেন সারা দেশের মানুষ। সবচেয়ে ভালো ছবিটি শেয়ার করেছে টাইমস অফ ইন্ডিয়া। দিল্লীর অশোক স্তম্ভের মাথায় দেখা গিয়েছে চাঁদ। সেই চাঁদ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে ছায়ায়। চাঁদের রং হয়ে উঠেছে তাম্রাভ।
রাত ৯:৫৭ মিনিটে গ্রহণ শুরু। রাত ১১:৪৪ এ সর্বোচ্চ স্তরে পৌঁছায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ১:২৬ পর্যন্ত এই গ্রহণ চলে। সারা দেশ জুড়েই ফটোগ্রাফার ও উৎসাহী মানুষদের গ্রহণ দেখার উৎসাহ ছিলো প্রবল।
এদিন ফেসবুক জুড়েই যুক্তিবাদী প্রগতিশীল রা ছবি তুলে চন্দ্রগ্রহণের বিভিন্ন মুহুর্ত শেয়ার করেন। এদিন হুগলী জেলার বাঁশবেড়িয়া, জেলা সদর চুঁচুড়া, হুগলীতে বিজ্ঞানমঞ্চের উদ্যোগে চন্দ্রগ্রহণ দেখানো হয় টেলিস্কোপে। বিজ্ঞানমঞ্চের তরফ থেকে জানানো হয় রাহু না পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায় ছায়ায়। চাঁদের রং লাল হয়ে যায় আলোর বিচ্ছুরণের জন্য। এটা অতি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা কোন অলৌকিক কিছু নেই।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা


style="text-align: justify;">



মন্তব্যসমূহ