কোন্নগর কাণ্ডের ছায়া তেহট্টে একদিন বাদে মিললো শিশুর দেহ

কোন্নগর কাণ্ডের ছায়া তেহট্টে

 একদিন বাদে মিললো 

শিশুর দেহ



ভারতের কণ্ঠ ব্যুরো : কোন্নগর কাণ্ডের ছায়া নদীয়ার তেহট্টে। তৃতীয় শ্রেণীর ছাত্র বছর দশেকের স্বর্ণাভ মন্ডল শুক্রবার থেকে নিখোঁজ ছিলো। দুপরে খেলতে বেরিয়ে আর ফেরত আসেনি। বাধ্য হয়েও অনেক খুঁজে ছেলেকে না পেয়ে অভিভাবক রা পুলিশে ডায়েরি করে। আজ শনিবার তার ত্রিপল মোড়া মৃতদেহ স্থানীয় পুকুরের পাশে পড়ে থাকতে দেখা যায়। এক ই রকম ঘটনা মাস খানেক আগে ঘটেছিলো কোন্নগরে। সেখানে স্থানীয় এক যুবক মূক ও বধির শিশুকন্যা কে তুলে নিয়ে যায়। একদিন পরে স্থানীয় এক ডোবার ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। যেখান থেকে স্বর্ণাভ র মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশেই উৎপল ও সোমা বিশ্বাসের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঐ বিশ্বাস পরিবারের সঙ্গে মন্ডল পরিবারের পারিবারিক বিবাদ ছিলো। পুকুর থেকে দেহ উদ্ধারের পর স্থানীয় মানুষে উৎপল ও সোমা বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। স্থানীয় রা অনুমান করে বাচ্চাটিকে এরাই খুন করেছে। জনরোষ আছড়ে পড়ে বিশ্বাস দম্পতির ওপর এবং দুজনকে বেধড়ক মেরে মেরে ফেলে। পুলিশি নিষ্ক্রিয়তার একটা অভিযোগ উঠছে। সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নিলে হয়ত বাচ্চাটি ও বেঁচে যেতো আর জনরোষের জন্য বিশ্বাস দম্পতি ও মারা যেতো না। ভারতের কণ্ঠের পক্ষ থেকে আবেদন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন ও আইনের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। ক্রোধ ও সন্দেহের বশে আইন হাতে তুলে নেবেন না।


এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন

 মূল্য মাত্র ৩০০ টাকা 


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার