পোস্টগুলি

আবার তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবীতে সরব হচ্ছে কলকাতা

ছবি
আবার তিলোত্তমার জন্য  ন্যায়বিচারের দাবীতে  সরব হচ্ছে কলকাতা ভারতের কণ্ঠ ব্যুরো: আবার তিলোত্তমার জন্য ন্যায় বিচার চেয়ে মিছিলে সরব কলকাতা। শুক্রবার রাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মশাল মিছিল শুরু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, অভয়া মঞ্চ সহ একাধিক সংগঠনের উদ্যোগে ৯ই আগষ্টের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে এক বছর। এখনো বিচার পায়নি অভয়া বা তিলোত্তমা। তাই ফের আন্দোলনে ঢেউ তুলতে চাইছে অভয়া মঞ্চ। এদিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অভয়ার জন্য ন্যায় বিচার চেয়ে রাত দখল ও মহামিছিল হয়। আগামী ১৪ ই আগস্ট ভারতের স্বাধীনতার আগের দিন অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে ও নারী স্বাধীনতা র দাবীতে রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে একাধিক সংগঠন। কাজেই এটা পরিষ্কার আবার অভয়া ইস্যুতে গরম হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মফস্বল গ্রাম থেকে শহর। style="text-align: justify;">

কলকাতায় ক্যানিং স্ট্রিটে ট্রাফিক পুলিশের মানবিক ছবি

ছবি
কলকাতায় ক্যানিং স্ট্রিটে  ট্রাফিক পুলিশের মানবিক ছবি  বৃদ্ধ কে রাস্তা পার করিয়ে  দিলো পুলিশ ভারতের কণ্ঠ ব্যুরো: পুলিশের মানবিক রূপ চোখে পড়লো কলকাতায়। শুক্রবার ব্র্যাবোন ফ্লাই ওভারের কাছে একজন ট্রাফিক পুলিশেকর্মী অশীতিপর বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দেন। মুহূর্তে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও হয়। ট্রাফিক পুলিশ কর্মীর বা বৃদ্ধের নাম ও পরিচয় অবশ্য জানা যায়নি। তবে রাজ্য জুড়ে পুলিশের অতি সক্রিয়তা, জনগণের সঙ্গে খারাপ ব্যবহারের কথা প্রায় শোনা যায়। এরাজ্যে পুলিশের মারে সুদীপ্ত গুপ্ত বা মঈদুল মিদ্যার মৃত্যু নিয়ে পুলিশের মানবিক মুখ নিয়ে প্রশ্ন উঠেছিল। তার মাঝে পুলিশকর্মীর এই সামাজিক কাজ মন ছুঁয়ে নিয়েছে রাজ্যবাসীর। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণদিনে এই কলি ই হাওয়ায় ভাসছে। "অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, তুমি করুনামৃত সিন্ধু করো করুণা কণা দান।" style="text-align: justify;">

শৌচ সারতে যাওয়া আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনা উড়িষ্যায়

ছবি
শৌচ সারতে যাওয়া আদিবাসী  মহিলার গণধর্ষণের ঘটনা  উড়িষ্যায় ভারতের কণ্ঠ ব্যুরো: শৌচ সারতে যাওয়া আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনা ঘটলো উড়িষ্যায়। আদিবাসী মহিলা টয়লেট সারতে গিয়েছিলেন রাস্তার ধারে। তিনজন মিলে গণধর্ষণ করে তাকে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে উড়িষ্যায়। উড়িষ্যার আঙ্গুল জেলার ফরেস্ট এলাকায় এই জঘন্য ঘটনাটি ঘটেছে। মহিলার বয়ান থেকে জানা গিয়েছে মহিলার তার ভাইপোর সঙ্গে বাইকে চেন্দিপালে এক হাসপাতালে পরিবারের সদস্যকে দেখতে গিয়েছিলেন। মহিলার ভাইপো একটি পেট্রোল পাম্পে তেল ভরানো ও দুপুরের আহারের জন্য বাইক দাঁড় করিয়েছিল। টয়লেট সারার অন্য কোন উপায় না মেলায় কাছেই সড়কের কাছে জঙ্গলে টয়লেট সারতে গিয়েছিলেন মহিলা। জায়গাটি নির্জন ছিলো একটি ট্রাক্টরে তিনজন এসে মহিলাকে উত্যক্ত করে তারপর তুলে নিয়ে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ভেতর নির্জন স্থানে নিয়ে যায়। এবং তিনজনে মিলে ঐ আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে। পরে দ্রুত তিনজন পালিয়ে যায়। ৫ আগস্ট মহিলা পুলিশে অভিযোগ জানান। অপরাধী তিনজন কে ধরা হয়েছে বলে খবর। ঘটনার সঙ্গে দুজন নাবালক যুক্ত বলে জানা গেছে। style="text-align: justify;">

বিপন্ন হিমালয় – আর কত ধ্বংস হলে মানবে তুমি শেষে

ছবি
 বিপন্ন হিমালয় – আর কত  ধ্বংস হলে মানবে তুমি শেষে বিশ্বজিৎ মুখোপাধ্যায় পরিবেশ ও সমাজকর্মী প্রাক্‌কথন ভারতবর্ষ-জুড়ে গণতন্ত্রের রথচক্র কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ধাবমান। রাজনৈতিক দলের সেনাপতি থেকে সেনা প্রত্যেকেরই মুখে প্রতিশ্রুতির বন্যা। আর ভারতের আপামর জনগণ সেই প্রতিশ্রুতির আবর্তে প্রায় দিশেহারা। এমত পরিস্থিতিতে লাদাখ-এ পরিবেশ-যোদ্ধা সোনম ওয়াংচুক লাদাখ হিমালয়ের জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের প্রশ্নে অনশন শুরু করেছেন, যার পোশাকি নাম জলবায়ু-অনশন (ক্লাইমেট-ফাস্ট)। পরিবেশের ব্যাপারে অনশন বা অনশনরত অবস্থায় মৃত্যুবরণ, আগেও ভারতের মানুষ দেখেছে। তা সত্ত্বেও অবস্থার বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে, এমনটি ভাবার কোন কারণ নেই। পরিবেশ-যোদ্ধা ওয়াংচুক-এর জলবায়ু-অনশনের সমর্থনে চন্দননগর ‘পরিবেশ আকাদেমি’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে ওয়াংচুকের হিমালয় সংরক্ষণ সংক্রান্ত দাবিগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে সমস্যার সমাধান করার জন্য। বিভিন্ন জায়গায় ওয়াংচুকের সমর্থনে সভা-সমিতিও হচ্ছে। কিন্তু এই সভা-সমিতির মধ্যে একটি ভাবনার পার্থক্য থেকে যাচ্ছে। অনেকে মনে করছেন, হ...

মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো

ছবি
মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে  উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো ভারতের কণ্ঠ ব্যুরো: মুর্শিদাবাদের লালবাগ পলসন্ডা মোড়ের বেহাল দশা। বাচ্চা বোঝাই একটি টোটো উল্টে গেলো মোড়ে। বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। অল্প মাঝারি চোট লাগে শিশুদের। স্থানীয় রা জানান রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের ব্যস্ততম সড়ক হওয়ায় রোজ বহু গাড়ী চলে এই রাস্তায়। যান বাহনের স্থানে স্থানে রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। রোজ ই কম বেশি দুর্ঘটনা লেগেই থাকে। বিরোধী দের অভিযোগ রাজ্য সড়ক পি ডবলিউ ডি দেখে। তাহলে এরকম দশা কেন। ঐ রাস্তায় একাধিক মন্তেশরী ও প্রাইমারি সেকেন্ডারি স্কুল আছে যদি কোন বড় দুর্ঘটনা হয়ে যেতো কচি বাচ্চাদের সাথে তাহলে সরকার কি তার দায় নিতেন?   style="text-align: justify;">

আমেরিকা কে প্যাঁচে ফেলতে প্রধানমন্ত্রী এবার চীনে

ছবি
আমেরিকা কে প্যাঁচে ফেলতে  প্রধানমন্ত্রী এবার চীনে  ভারতের কণ্ঠ ব্যুরো: প্রধানমন্ত্রী মোদী গেলেন এবার চীনে। সাত বছরের দ্বন্দ্ব ডোকালাম সহ একাধিক ক্ষেত্রে সরাসরি চীনের তরফ থেকে উস্কানির পর হঠাৎ চীনের সঙ্গে সুসম্পর্ক জল্পনার সৃষ্টি করেছে দেশে। ট্রাম্প আরও ২৫% ট্যাক্স চাপাতে পারেন ভারতীয় পণ্যে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কে পর্যুদস্ত করতে কি বেজিং কে ভরসা করছেন প্রধানমন্ত্রী? যদিও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে রয়টার্স কে জানানো হয়েছে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর এককালের সতীর্থ বিজেপির সুব্রমন্যম স্বামী বলেছেন সংবাদমাধ্যমের সামনে চীনের আগ্রাসন কে সমালোচনা করতে পারেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কূটনৈতিক চালে চীন পাকিস্তান কাছাকাছি এসেছে। এবার পাকিস্তানের সাথে মার্কিন বন্ধুত্ব বেড়েছে কোনঠাসা হয়েছে আমাদের দেশের কূটনৈতিক অবস্থান। যদিও সুব্রমণ্যম স্বামীর এই বক্তব্যর খণ্ডন করতে সরকারী কোন বিবৃতি মেলেনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। ইলেকট্রনিক্স এ আই সহ একাধিক প্রযুক্তিগত বিষয়ে চীনে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।   ...

হঠাৎ ম্যাসেজে শত কোটি পতি আবার এক লহমায় ফকির আজব এই ঘটনা ঘটেছে নয়ডায়

ছবি
হঠাৎ ম্যাসেজে  শত কোটি পতি আবার  এক লহমায় ফকির  আজব এই ঘটনা  ঘটেছে নয়ডায় ভারতের কণ্ঠ ব্যুরো: হঠাৎ মোবাইলে ম্যাসেজ এলো। রোজ ব্যাঙ্ক থেকে টাকা তোলার জমা পড়ার ম্যাসেজ আসে তাই অবাক হননি নয়ডার কিশোর দীপক। ফোন খুলে হতচকিয়ে গেলেন তিনি। তার মা সদ্য প্রয়াত হয়েছেন তার ব্যাঙ্ক একাউন্ট এ কয়েক লক্ষ কোটি টাকা ডিপোজিট হয়েছে বলে একটি ম্যাসেজ আসে। আনন্দে আত্মহারা হলেও পরে ব্যাঙ্ক ঐ কিশোর কে জানিয়েছে তার মা শ্রীমতি গায়েত্রী দেবীর একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আয়কর ডিপার্টমেন্ট এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ঘোষণা করেছে। রাতারাতি লক্ষ কোটির মালিক থেকে আবার মাটিতে পড়া এই ঘটনা একসাথে ঘটাই আশ্চর্যের।   style="text-align: justify;">