পোস্টগুলি

মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো

ছবি
মুর্শিদাবাদের পলসন্ডা মোড়ে  উল্টে গেলো বাচ্চা ভর্তি টোটো ভারতের কণ্ঠ ব্যুরো: মুর্শিদাবাদের লালবাগ পলসন্ডা মোড়ের বেহাল দশা। বাচ্চা বোঝাই একটি টোটো উল্টে গেলো মোড়ে। বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। অল্প মাঝারি চোট লাগে শিশুদের। স্থানীয় রা জানান রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের ব্যস্ততম সড়ক হওয়ায় রোজ বহু গাড়ী চলে এই রাস্তায়। যান বাহনের স্থানে স্থানে রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। রোজ ই কম বেশি দুর্ঘটনা লেগেই থাকে। বিরোধী দের অভিযোগ রাজ্য সড়ক পি ডবলিউ ডি দেখে। তাহলে এরকম দশা কেন। ঐ রাস্তায় একাধিক মন্তেশরী ও প্রাইমারি সেকেন্ডারি স্কুল আছে যদি কোন বড় দুর্ঘটনা হয়ে যেতো কচি বাচ্চাদের সাথে তাহলে সরকার কি তার দায় নিতেন?   style="text-align: justify;">

আমেরিকা কে প্যাঁচে ফেলতে প্রধানমন্ত্রী এবার চীনে

ছবি
আমেরিকা কে প্যাঁচে ফেলতে  প্রধানমন্ত্রী এবার চীনে  ভারতের কণ্ঠ ব্যুরো: প্রধানমন্ত্রী মোদী গেলেন এবার চীনে। সাত বছরের দ্বন্দ্ব ডোকালাম সহ একাধিক ক্ষেত্রে সরাসরি চীনের তরফ থেকে উস্কানির পর হঠাৎ চীনের সঙ্গে সুসম্পর্ক জল্পনার সৃষ্টি করেছে দেশে। ট্রাম্প আরও ২৫% ট্যাক্স চাপাতে পারেন ভারতীয় পণ্যে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কে পর্যুদস্ত করতে কি বেজিং কে ভরসা করছেন প্রধানমন্ত্রী? যদিও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে রয়টার্স কে জানানো হয়েছে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর এককালের সতীর্থ বিজেপির সুব্রমন্যম স্বামী বলেছেন সংবাদমাধ্যমের সামনে চীনের আগ্রাসন কে সমালোচনা করতে পারেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কূটনৈতিক চালে চীন পাকিস্তান কাছাকাছি এসেছে। এবার পাকিস্তানের সাথে মার্কিন বন্ধুত্ব বেড়েছে কোনঠাসা হয়েছে আমাদের দেশের কূটনৈতিক অবস্থান। যদিও সুব্রমণ্যম স্বামীর এই বক্তব্যর খণ্ডন করতে সরকারী কোন বিবৃতি মেলেনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। ইলেকট্রনিক্স এ আই সহ একাধিক প্রযুক্তিগত বিষয়ে চীনে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।   ...

হঠাৎ ম্যাসেজে শত কোটি পতি আবার এক লহমায় ফকির আজব এই ঘটনা ঘটেছে নয়ডায়

ছবি
হঠাৎ ম্যাসেজে  শত কোটি পতি আবার  এক লহমায় ফকির  আজব এই ঘটনা  ঘটেছে নয়ডায় ভারতের কণ্ঠ ব্যুরো: হঠাৎ মোবাইলে ম্যাসেজ এলো। রোজ ব্যাঙ্ক থেকে টাকা তোলার জমা পড়ার ম্যাসেজ আসে তাই অবাক হননি নয়ডার কিশোর দীপক। ফোন খুলে হতচকিয়ে গেলেন তিনি। তার মা সদ্য প্রয়াত হয়েছেন তার ব্যাঙ্ক একাউন্ট এ কয়েক লক্ষ কোটি টাকা ডিপোজিট হয়েছে বলে একটি ম্যাসেজ আসে। আনন্দে আত্মহারা হলেও পরে ব্যাঙ্ক ঐ কিশোর কে জানিয়েছে তার মা শ্রীমতি গায়েত্রী দেবীর একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আয়কর ডিপার্টমেন্ট এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ঘোষণা করেছে। রাতারাতি লক্ষ কোটির মালিক থেকে আবার মাটিতে পড়া এই ঘটনা একসাথে ঘটাই আশ্চর্যের।   style="text-align: justify;">

সমাজ এর শোষিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষদের উন্নতি তাদের লেখা পড়া, চাকরি সংরক্ষণ ছাড়া কী সম্ভব?

ছবি
 সমাজ এর শোষিত বঞ্চিত  পিছিয়ে পড়া মানুষদের উন্নতি  তাদের লেখা পড়া, চাকরি  সংরক্ষণ ছাড়া কী সম্ভব?  (মন্তব্য লেখকের নিজস্ব এর  জন্য পত্রিকা দায়ী নয়) শুভম কুমার হেলা নোংরা নর্দমার ভেতরে ঢুকে জানকবুল লড়াই করে পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরেও নেই তাদের মান সম্মান নেই ভালো বেতন। তাদের নেই থাকার ঘর। কোভিড কালে যখন সবাই ১০ বার দিনে হাত ধুতো ৪ বার স্নান করতো, তখনও নিজের প্রানের পরোয়া না করে নর্দমায় নেমে নোংরা পরিষ্কার করতেন যারা। তাঁরা সেই সময় অনেকেরই প্রান হারিয়েছেন কিন্তু তার পরও সরকার তাদের খোঁজ রাখেনি। তারা এখনো ঠিক সময়ে মাসিক বেতন পায় না। এদের বাড়ির ছেলে মেয়েরা কি করে বিদ্যালয় যাবে? পড়ার পরিবেশ পাবে কি করে? যাদের খারাপ লাগে কেন এই সংরক্ষণ কেন। তারা সমাজের ঠিকাদার দের প্রশ্ন করেছে কি? কেন এই পিছিয়ে পড়া মানুষগুলো সমাজে অর্থনৈতিক ও সামাজিক মান মর্যাদা, সুযোগ থেকে বঞ্চিত? প্রতিবাদ করেছে কি তারা? কেন এক বিশেষ জাতির‌ সম্প্রদায়ের মানুষদের এই কাজ‌ করার জন্য যুগ যুগ ধরে বাধ্যতামূলক করা হয়? আজ সংবিধানের অধিকার পেয়ে একটু লেখাপড়া শিখে এই সমাজ একটু মাথ...

আচমকা হরপা বান উত্তরকাশীতে প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা

ছবি
আচমকা হরপা বান  উত্তরকাশীতে  প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা ভারতের কণ্ঠ ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধ্বস উত্তরাখন্ডে। উত্তরাখন্ডের উত্তীরকাশীর ধরালী গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। মেঘ ভাঙ্গা বৃষ্টির জন্য উত্তরকাশির ক্ষীরগঙ্গা নদীতো হরপা বান দেখা যায়। গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী র কাছে এই ঘটনা ঘটেছে। নদী তিরবর্তী পাহাড় ও তরাই র হোটেল বাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তিন থেকে চারতলা হোটেল। মৃত্যুর সংখ্যা যে যেকোনো হিসেবের বাইরে যাবে তা হরপা বানের ভিডিও থেকেই স্পষ্ট। স্টেট্ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম উদ্ধারের কাজ করছেন।   style="text-align: justify;">

দুটি বাসের মাঝে পিষে গেলো অটো অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও দুই যাত্রী

ছবি
দুটি বাসের মাঝে  পিষে গেলো অটো  অল্পের জন্য রক্ষা পেলেন  চালক ও দুই যাত্রী ভারতের কণ্ঠ ব্যুরো: দুটি বাসের মাঝে পিষে গেলো যাত্রী বোঝাই অটো। ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকের চিত্রদূর্গে। ভয়াবহ দুর্ঘটনা হলেও অল্পের জন্য বেঁচে গেছেন চালক ও দুই আরোহী। কিছু গুরুতর চোট থাকলেও সকলে প্রাণে বেঁচে গেছেন সোমবার দুপুরের এই ভিডিও মুহূর্তে ভাইরাল দেশজুড়ে। justify;">   style="text-align: justify;">

বিয়ের প্রস্তাবে না তাই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন কিশোরী

ছবি
বিয়ের প্রস্তাবে না তাই কুড়ুল  দিয়ে কুপিয়ে খুন কিশোরী ভারতের কণ্ঠ ব্যুরো: বিয়ের প্রস্তাবে না তাই কুড়ুল দিয়ে কোপালো ১৭ বছরের মেয়েকে। মঙ্গলবার এই ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। যে ছেলেটি এই নির্মম খুন করেছে তার নাম রাকেশ কুমার বয়স ২২। মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে হ্যানস্থা করতো বিয়ের জন্য চাপ দিতো ঐ গুণধর যুবক। যুবক একটি বেসরকারি সংস্থায় কাজ করতো এমনটাই জানা গিয়েছে। একদিন মেয়েটি ফেরার সময় পেছন থেকে ঐ যুবক কুড়ুল নিয়ে হামলা করে। এবং এলপাথারি কোপাতে থাকে। মেয়েটির চিৎকার শুনে বাবা মা আসার আগেই ছেলেটি পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাবার পথেই মেয়েটির মৃত্যু হয়। justify;">   style="text-align: justify;">