বৃষ্টির দাপটে বাদামের ক্ষতি গোঘাটে
বৃষ্টির দাপটে বাদামের ক্ষতি গোঘাটে অনন্ত সাঁতরা https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 গত কয়েকদিনের বৃষ্টিতে হুগলীর গোঘাট ১ নং ব্লকের বালি, নকুন্ডা সাওড়া ও গোঘাট গ্রাম পঞ্চায়েতের দহিয়াকাঁন্দা, কুড়মনা, শুনিয়া সহ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এখানকার দামোদরপুর ,প্যাঁচেরা , মালমহল, মির্জাপুর, শ্যামবল্লভপুর, বেলে কুশমা , মুক্তারপুরের প্রচুর জমির বাদাম, তিল ,পাট জলে ডুবে রয়েছে। আগের জলের সঙ্গে রবিবার ভোর থেকে প্রবল বৃষ্টি হয় । ফলে জল আরো বাড়ছে। রবিবার সকাল থেকেই বিভিন্ন মাঠে নেমে চাষিরা হাঁটু সমান জমা জলে দাঁড়িয়ে বাদাম ও তিল গাছ ডাঙ্গায় তুলছেন। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এই অংশটাই দলকার জলার সঙ্গে যুক্ত। ঘাটাল মাস্টার প্ল্যান সমস্যা তৈরি করেছে। কারন বালি পঞ্চায়েতের জগতপুরে দ্বারকেশ্বর নদী দুভাগে ভাগ হয়ে দ্বারকেশ্বর নদী আরামবাগ ও খানাকুল ১ নং ব্লকের মধ্য দিয়ে বয়ে গেছে ।আর একটা অংশ ঝুমি বা শঙ্করী নদী নাম নিয়ে গোঘাটের দামোদরপুর হয়ে পশ্চিম মেদিনীপুরের মনসুকা দিয়ে চলে যাচ্ছে। ঠিক এখ...