কোন্নগর ইয়ং স্টাফ ক্লাব ও যোগচর্চা
কোন্নগর ইয়ং স্টাফ ক্লাব
ও যোগচর্চা
https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65
ভারতের কণ্ঠ ব্যুরো: योगेन चित्तस्य पदेन वाचां । मलं शरीरस्य च वैद्यकेन ॥" অর্থাৎ যোগ হল সেই ক্রিয়া যার মধ্য দিয়ে চিত্ত শুদ্ধ হয় যেমন করে মলত্যাগ করলে শরীরের সমস্ত বিষ নির্মূল হয়। পতঞ্জলির যোগসূত্র শুধু নয় ভারতীয় তন্ত্র সর্বত্র যোগের বিচরণ। যোগ শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্মে যোগের বিচরণ আছে। বিক্রমশিলা, তক্ষশীলা, নালন্দার যুগে ভারতীয় যোগ কলা বিশ্ব ব্যাপী প্রচারিত হয়। দক্ষিণে চেরা বা পাণ্ড্য রাজাদের সময়ে এক রাজপুত্র যেভাবে তিব্বতে বৌদ্ধ ধর্ম চর্চায় সঙ্গে নিয়ে গিয়েছিলন যোগ ও কালারি পাইত্যু র মত আত্মরক্ষা বিদ্যা কে। তিনি বিশ্বকে দিয়েছিলেন শাওলিন কুমফু। শাওলিন কুমফু তেও শরীর চর্চায় বা কুমফুর স্ট্রেস কমাতে ব্যায়ামের নিয়ম ছিলো তা প্রাচীন ভারতীয় যোগের মত। এথেন্স ও গ্রিসের জিমনেসিয়াম হোক বা রোমের প্রাঙ্গন শরীর চর্চা মেধা চর্চার একটা গুরুত্বপূর্ণ পর্যায়। তাইতো রোমান ভাষায় এই শব্দ বন্ধটি জনপ্রিয়। Mens Sana in a corporesano প্রতিটি সুস্থ শরীরের জন্য সুস্থ চিন্তাচেতনা সম্পন্ন মস্তিস্ক দরকার। যোগ এই দৃষ্টিভঙ্গি কে পাথেয় করেই যোগ সুপ্রতিষ্ঠিত। যোগ শুধু মন নয় শরীরের চর্চা ও সুস্থতার একটা মাধ্যম। উচ্চ রক্তচাপ, দেহের পুরোনো ব্যাথা, বিভিন্ন রোগে অমৃত স্বরূপ হল যোগ।
আসিরীয়, ও প্রাচীন সভ্যতায় যোগ জাতীয় ক্রিয়ার চর্চা ছিলো। মিশরিয় সভ্যতা তেও যোগ জাতীয় শরীর চর্চার উল্লেখ ছিলো। ইয়ং স্টাফ ক্লাব কোন্নগর সেই ঐতিহ্য রক্ষায় রবিবার আয়োজন করেছিল যোগ চর্চা অনুষ্ঠান। সংস্থার যোগ প্রশিক্ষক সুপ্রিয়া গাঙ্গুলি জানান ১৬-৮০ বছর বয়সী ৩৩-৩৪ জন এদিন যোগাভ্যাস করেন। ২০১৮ থেকে এই যোগা প্রশিক্ষণ আমি দিচ্ছি। সুস্থ শরীর রাখতে শরীর চর্চার দরকার। আমাদের এখানে অনেকেই আসেন যাদের গ্যাস্ট্রিক সমস্যা বা সুগারে আক্রান্ত। হাইপারটেনশন অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। তারা যোগ শিক্ষায় আসেন নিয়মিত। রোগ নির্মুল না হলেও উপকার পেয়েছেন। আমরা একটা জিনিস বলি সুস্থ আহার সুস্থ জীবনের জন্য যতটা প্রয়োজন ব্যায়াম ততটাই প্রয়োজন। যোগ হল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরের ব্যায়াম।


মন্তব্যসমূহ