বৃষ্টির দাপটে বাদামের ক্ষতি গোঘাটে

বৃষ্টির দাপটে বাদামের 

ক্ষতি গোঘাটে

অনন্ত সাঁতরা






https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 

bannerগত কয়েকদিনের বৃষ্টিতে হুগলীর গোঘাট ১ নং ব্লকের বালি, নকুন্ডা সাওড়া ও গোঘাট গ্রাম পঞ্চায়েতের দহিয়াকাঁন্দা, কুড়মনা, শুনিয়া সহ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এখানকার দামোদরপুর ,প্যাঁচেরা , মালমহল, মির্জাপুর, শ্যামবল্লভপুর, বেলে কুশমা , মুক্তারপুরের প্রচুর জমির বাদাম, তিল ,পাট জলে ডুবে রয়েছে। আগের জলের সঙ্গে রবিবার ভোর থেকে প্রবল বৃষ্টি হয় । ফলে জল আরো বাড়ছে। রবিবার সকাল থেকেই বিভিন্ন মাঠে নেমে চাষিরা হাঁটু সমান জমা জলে দাঁড়িয়ে বাদাম ও তিল গাছ ডাঙ্গায় তুলছেন। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । 

bannerএই অংশটাই দলকার জলার সঙ্গে যুক্ত। ঘাটাল মাস্টার প্ল্যান সমস্যা তৈরি করেছে। কারন বালি পঞ্চায়েতের জগতপুরে দ্বারকেশ্বর নদী দুভাগে ভাগ হয়ে দ্বারকেশ্বর নদী আরামবাগ ও খানাকুল ১ নং ব্লকের মধ্য দিয়ে বয়ে গেছে ।আর একটা অংশ ঝুমি বা শঙ্করী নদী নাম নিয়ে গোঘাটের দামোদরপুর হয়ে পশ্চিম মেদিনীপুরের মনসুকা দিয়ে চলে যাচ্ছে। ঠিক এখানেই হুড়হুড়ে খাল ঢুকছে এবং আমোদর ও তারাগুলি নদী এসে মিলিত হচ্ছে।। এখানেই ঘাটাল মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে একটি সুইস গেট বসানো হচ্ছে যা অসমাপ্ত। কিছুটা দূরে গিয়ে সংকীর্ণ সেতু করা হয়েছে । ফলে সমস্ত জল নিকাশির পথ না পেয়ে গোঘাট ১ নং ব্লকের দলকার জলায় এসে জমা হচ্ছে। ফলে মাঠের চাষবাস ও জনজীবন বিপন্ন হচ্ছে। ব্যাপক ফসল ও গবাদি পশুর ক্ষতি হচ্ছে।

 এদিকে গোঘাট ১ নং ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের জগতপুরে দ্বারকেশ্বর নদীর ফেরীঘাটে তিনদিন ধরে নৌকা চলাচল বন্ধ। ফলে গোঘাট , আরামবাগ সহ সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ বিপাকে পড়েছেন। পাশাপাশি দুটি জেলার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। প্রশাসনের কোন উদ্যোগ নেই। এছাড়া টানা বৃষ্টিতে জয়রামবাটী ও বদনগঞ্জের রাস্তা দিয়ে স্রোত বয়ে যাওয়ায় চলাচল বন্ধ ছিল। এই বৃষ্টির প্রকোপে মান্দারণ, হাজিপুর ও পশ্চিমপাড়া অঞ্চলের ক্ষয়ক্ষতি হয়েছে। 

banner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার