কৃত্রিম সূর্যগ্রহণ করে বিশ্বকে তাক লাগালো ইউরোপিয়ন স্পেস এজেন্সি
কৃত্রিম সূর্যগ্রহণ করে বিশ্বকে
তাক লাগালো ইউরোপিয়ন
স্পেস এজেন্সি
সাফল্যের পেছনে রয়েছে
ভারতের অবদান
ইউরোপিয়ন স্পেস এজেন্সির তোলা ছবি
ভারতের কণ্ঠ ব্যুরো: ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই স্যাটেলাইটের কামাল কৃত্রিম সূর্যগ্রহণ ঘটিয়ে তাক লাগিয়ে দিলো বিশ্বকে। স্যাটেলাইটের সঙ্গে রয়েছে ভারতীয় যোগ।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রবা ৩ মিশন স্যাটেলাইট লঞ্চ হয়েছিলো শ্রী হরিকোটা থেকে ৫ ডিসেম্বর। ভূমি থেকে ষাট হাজার কিমি উচ্চতায় দুটি স্যাটেলাইট ডিম্বাকৃতি গতিপথে অবস্থান করতে করতে সূর্যকে ক্রস করেছে বহুবার। একটা স্যাটেলাইট সূর্যের আলোকে অবরোধ করেছে যেমনটি সূর্য গ্রহণে চাঁদ করে। আরেকটি স্যাটেলাইট তার ছবি তুলেছে। বিশ্বের ইতিহাসে প্রথম কৃত্রিম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের ১০০০ ঘন্টার ক্লিপ এখনো পর্যন্ত ইউরোপিয়ন স্পেস এজেন্সি তুলে ফেলেছে। সূর্যের অত্যন্ত উত্তপ্ত করোনার বৈশিষ্ট্য ও রহস্য উদঘাটনে এই কৃত্রিম সূর্যগ্রহণ কাজে আসবে বলে অনুমান বিজ্ঞানীদের।
https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65

মন্তব্যসমূহ