আমাদের লজ্জা হওয়া উচিত! উড়িষ্যার যুবতীর আত্মহত্যার প্রসঙ্গে অভিমত সুপ্রীম কোর্টের
আমাদের লজ্জা হওয়া উচিত!
উড়িষ্যার যুবতীর আত্মহত্যার
প্রসঙ্গে অভিমত
সুপ্রীম কোর্টের
ভারতের কণ্ঠ ব্যুরো: উড়িষ্যায় যৌন হ্যানস্থা থেকে বাঁচতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কিশোরী। বালাসোরের বিএড কলেজের সেই কুড়ি বছরের কিশোরীর সাথে ঘটা ঘটনায় মহামান্য সুপ্রীম কোর্ট বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার জাস্টিস সূর্য কান্ত ও জাস্টিস জয়মাল্য বাগচী র বেঞ্চ এডিন মন্তব্য করেছেন আমরা অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আছি নাহলে এরকম ঘটনা ঘটে? এটা সাধারণ ঘটনা হিসেবে আমরা দেখছি না। আমরা কেন্দ্র রাজ্য সকলকে মতামত জানাতে বলছি। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি কিভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রী দের এইরকম নির্যাতন থেকে বাঁচানো যায় কিভাবে তাদের হাতে ক্ষমতা দেওয়া যায়। স্কুলগার্ল, গৃহকত্রী, গ্রামীণ মানুষ যারা এই ধরণের যৌন নির্যাতনের ক্ষেত্রে অসহায় তাদের সম্মান ও প্রাণ রক্ষায় ব্যবস্থা নিতে হবে। সুপ্রীম কোর্টের বেঞ্চ সারা দেশ জুড়ে মহিলার শিশু, রূপান্তরকামী মহিলাদের নিরাপত্তার জন্য গাইডলাইন আনার কথা বলা হয়েছে। সুপ্রীম কোর্ট ওমেন ল ইয়ার্স অ্যাসোসিয়েশন এই মামলা করেছে বলে জানা গিয়েছে।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ