চীনা হ্যাকারেরা হ্যাক করে নিলো মাইক্রোসফ্ট শেয়ার পয়েন্ট সার্ভার
চীনা হ্যাকারেরা
হ্যাক করে নিলো
মাইক্রোসফ্ট
শেয়ার পয়েন্ট সার্ভার
ভারতের কণ্ঠ ব্যুরো: চাইনিজ হ্যাকারেরা হ্যাক করলো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট সার্ভার। একটি ব্লগ পোস্টে টেক জায়ান্ট মাইক্রোসফ্ট কোম্পানি এই তথ্য জানিয়েছে। একটি রিমোট কোড এক্সিকিউশন বাগ ব্যবহার করে এই হ্যাক হয়েছে বলে খবর। চীনা সরকারের মদতপুষ্ট লিনেন টাইফুন ও ভায়োলেট টাইফুন দুটি হ্যাকার সংগঠন এই হ্যাক করেছে বলে জানিয়েছে মাইক্রোসফ্ট। শেয়ার পয়েন্ট হ্যাক হওয়ায় বিপদে মার্কিন আনবিক অস্ত্র সংক্রান্ত সরকারী সংস্থাও। নিউজ নাইন সূত্রে জানা গিয়েছে মার্কিন সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটি মার্কিন এনার্জি ডিপার্টমেন্টর একটি শাখা তারও ডেটাবেস হ্যাক হয়েছে বলে খবর। মাইক্রোসফ্ট এমার্জেন্সি প্যাচ ইস্যু করেছে যাতে শেয়ার পয়েন্ট সার্ভার র ব্যাবহারে চীনা হ্যাকারেরা কোন বড় ক্ষতি না করতে পারে।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ