পায়খানায় বসে যুক্ত হয়েছিলেন ভার্চুয়াল কোর্টে এক লক্ষ টাকার জরিমানা হল মামলাকারীর
পায়খানায় বসে যুক্ত
হয়েছিলেন ভার্চুয়াল কোর্টে
এক লক্ষ টাকার জরিমানা
হল মামলাকারীর
পায়খানায় বসে যুক্ত হয়েছিলেন ভার্চুয়াল কোর্ট এ। সেই গুণধর ব্যক্তিকে এক লক্ষের ফাইন আর সমাজ কল্যাণ মূলক কাজের নির্দেশ দিলো গুজরাট হাইকোর্ট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
নজিরবিহীন ঘটনাটি ঘটেছে গুজরাট হাইকোর্টে। জাস্টিস এ এস সুফেইয়া ও জাস্টিস আর টি বাছানি র বেঞ্চে একটি মামলার শুনানী ছিলো। আজকাল কোর্টের মামলায় অনলাইন বা ভার্চুয়াল শুনানী হয়। সেখানে দেখা যায় একজন মামলাকারী পায়খানায় বসে ভার্চুয়াল কোর্ট এ যুক্ত হন। বিচারপতিদের নজরে আসতেই মামলাকারী কে এক লক্ষ টাকা জরিমানা ও সামাজিক কাজ করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে মামলাকারী ফাইন দিয়ে দিয়েছেন ও মহামান্য কোর্টের নির্দেশ পালন করবার অঙ্গীকার করেছেন। বার অ্যাসোসিয়েশন কেও ক্লায়েন্ট দের কোর্টের নিয়ম নিষ্ঠা সম্পর্কে ওয়াকিবহাল করতে বলেছে কোর্ট।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ