শ্রাবণের প্রথম সোমবার কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড়
শ্রাবণের প্রথম সোমবার
কোন্নগরের রাজরাজেশ্বরী
মন্দিরে উপচে পড়া ভিড়
পুলক চক্রবর্তী, ২১ জুলাই: সোমবার রাজ্য তথা হুগলি জেলার সর্বশ্রেষ্ঠ তারকেশ্বরের শিব মন্দিরে এক মাসব্যাপী প্রায় কয়েক লক্ষ ভক্ত জল ঢালেন। শিবের এই জন্ম মাসে হুগলি জেলার বিভিন্ন শিব মন্দির গুলিতে শ্রাবণ মাসের সোমবার গুলিতে ভক্তদের ভিড় লক্ষ করার মতো। শ্রাবণের প্রথম সোমবার হুগলি জেলার কোন্নগরে রাজরাজেশ্বরী মন্দিরে ভক্তদের উপচেপড়া ভীড় বিশেষভাবে পরিলক্ষিত হয়। শুধুমাত্র উত্তরপাড়া থানা এলাকাতেই নয় পাশাপাশি গঙ্গার ওপার থেকে আসা উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা থেকেও বহু ভক্তদের সমাগম হয় প্রতিবছর এই মাসে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজরাজেশ্বরে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম খুব বেশি বলে জানালেন রাজরাজেশ্বরী সেবা মঠের মহারাজ ব্রহ্মচারী সচ্চিৎ স্বরূপ। যা এলাকাবাসীর কাছে বিশেষভাবে নজর কেড়েছে। মন্দিরের উপ মহারাজ ব্রহ্মচারী শ্রীধর দ্বিবেদী বলেন রাজরাজেশ্বরী"মন্দিরে প্রতিদিন শিবলিঙ্গে তথা দেবাদিদেব মহাদেবের মাথায় ৩৩ কেজি করে দুধ দিয়ে বাবাকে স্নান করানো হয়। বাবার অভিষেক চলছে। তিনি আরো জানান,"সোমবারে শিবের মাথায় জল ঢালতে আসা ভক্তরা যাতে কোন প্রকার অসুবিধায় না পরে তার জন্য মন্দিরের পক্ষ থেকে ভলেন্টিয়ার রাখা হয়েছে। এছাড়া চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উত্তরপাড়া থানার পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন "। দেবাদীদেব মহাদেব কে পরমান্ন, নানা রকমের ফল, মিষ্টি দেওয়া হয় পূজাতে। শিবলিঙ্গ কে পঞ্চামৃত তথা দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ইত্যাদি দিয়ে স্নান করিয়ে অভিষেক করানো হয়। ভোরে মন্দিরে মঙ্গল আরতি করা হয়। সন্ধ্যাতে সন্ধ্যা আরতি ও ভোজনের আয়োজন করা হয়। ৬৪ টি যোগিনী পূজো হয়। শ্রীধর দ্বিবেদী বলেন,"আমরা নিয়ম মেনে পুজো করছি। বিশ্ববাসীর মঙ্গল কামনায় মন্দিরের পুরোহিতরা শিব পূজা করেন"। ছিলেন পন্ডিত আচার্য রবি শংকর দ্বিবেদী বলেন ভক্তরা যত বেশি ভোলে বাবার আরাধনা করবেন ততই বাবার কৃপা লাভ করা যাবে। পুজোর আয়োজনে ছিলেন ব্রহ্মচারী ঋত্বিক মিশ্রা, সৌরভ মিশ্রা, রবি চৌবে, প্রভাত পাচৌরি সহ প্রমুখরা।
style="text-align: justify;">



মন্তব্যসমূহ