"রাজনীতি অন্য জায়গায় গিয়ে করুন"- প্রধান বিচারপতি
"রাজনীতি অন্য
জায়গায় গিয়ে
করুন"- প্রধান বিচারপতি
সুপ্রীম কোর্টে বড় ধাক্কা
পশ্চিমবঙ্গ সরকারের
ভারতের কণ্ঠ ব্যুরো: ২১ জুলাই দিনটা খুব একটা সুখকর হলনা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে। এদিন সুপ্রীম করতে আত্মদীপ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মামলা প্রসঙ্গে মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন কোর্টে রাজনীতি করবেন না। প্রসঙ্গত বলা ভালো সুপ্রীম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী মণিন্দর সিং আবেদন করেন অ্যাটর্নি জেনারেলের থেকে ক্রিমিনাল কন্টেম্প্ট মামলার জন্য সম্মতি জানানোর জন্য মহামান্য সুপ্রীম কোর্ট জে নির্দেশ জারি করেছিলেন সেই নির্দেশ একবার বিচার করে দেখতে।
এর আগের মামলায় মহামান্য সুপ্রীম কোর্ট হাইকোর্টের নির্দেশ কে বৈধতা দিয়ে ২৫০০০ শিক্ষক ও শিক্ষকর্মীর চাকরি বাতিল করেছিল। পিটিশনারের পক্ষে আইনজীবী আয়ুষ আনন্দ জানান এই নির্দেশের অবমাননায় কিছু অপমানজনক শব্দ পশ্চিমবঙের মুখ্যমন্ত্রী ব্যবহার করেছিলেন সেই মর্মে এপ্রিল মাসে সুপ্রীম কোর্টে মামলা হয়। আজকে অবশ্য কোন রায় দেওয়া হয়নি তবে মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস বি আর গাভাই, জাস্টিস কে বিনোদ চন্দ্রন, জাস্টিস এ আঞ্জারিয়া র বেঞ্চ রায় দিয়েছে চার সপ্তাহের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যা গতিপ্রকৃতি আদালত অবমাননার মামলা শুরু হলে বিপদে পড়তে পারে রাজ্য সরকার। চার সপ্তাহ পরে ফের সুপ্রীম কোর্টে এই কেসের শুনানী হবে বলে খবর।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ