মায়ের প্রতিশোধ
নব্বই বছরের মাকে তাড়িয়ে
দিয়েছিলো তার তিন ছেলে
প্রতিশোধে তিন ছেলেকে
উচ্ছেদ করলেন মা
ভারতের কণ্ঠ ব্যুরো: নব্বই বছরের বৃদ্ধাকে বাড়ি ছাড়া করিয়েছিলো তার তিন ছেলে। প্রতিশোধ নিতে তিন ছেলেকে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করলেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। শকুন্তলা বাই নামক একজন নব্বই বছরের মহিলা তিন ছেলের সঙ্গে থাকতেন মুসারামবাগ মোলাকপেটে। তার তিন সন্তান মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর বৃদ্ধা সাইদাবাদে মেয়ের কাছেই থাকতেন। এবছরের গত ফেব্রুয়ারী মাসে বৃদ্ধা শকুন্তলা বাই হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট রেভিনিও ডিভিশনাল অফিসারের কাছে ও সিনিয়র সিটিজেন অর্গানানিজেশনে তার পৈতৃক বাড়ি থেকে তার তিন সন্তানকে উচ্ছেদ করার আবেদন করেন। যথারীতি আর ডি ও তিন গুণধর সন্তান কে ডাকেন। তারা প্রত্যেকেই মায়ের পৈতৃক বাড়ি থেকে চলে যাবার কথা বলেন। কিন্তু বৃদ্ধার তিন সন্তান মুখে বললেও বাড়ি ছাড়তে চাইছিলেন না। তহশিলদারের থেকে নোটিশ ইস্যু হয়। এবং বৃদ্ধার তিন সন্তানকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা গিয়েছে।



মন্তব্যসমূহ