আর জি কর কাণ্ডের ছায়া কসবার ল কলেজে
আর জি কর কাণ্ডের ছায়া
কসবার ল কলেজে
ভারতের কণ্ঠ ব্যুরো: আর জি কর কাণ্ডের ছায়া এবার কসবায়। সাউথ কলকাতা ল কলেজের ভেতরে এক ছাত্রীর গণ ধর্ষণের ঘটনা ঘটলো। এ এন আই সূত্রে জানা গিয়েছে ৩১ বছর বয়সী মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ, প্রমিত মুখার্জি এই ধর্ষণকাণ্ডের সাথে জড়িত। ধর্ষণকারী মনোজিৎ মিশ্রর সাথে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে একটি ছবি ভাইরাল এক্স হ্যান্ডেলে।
আর জি কর আন্দোলনের সংগঠন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট কসবার ঘটনার তীব্র নিন্দা করেছে তারা তাদের বিবৃতি তে জানিয়েছে আজ WBJDF এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্যাতিতার পাশে সর্বতোভাবে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে—আইনি সহায়তা থেকে মানসিক সহমর্মিতা, সব জায়গায় আমরা নির্যাতিতার পাশে আছি।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে—গ্রেপ্তার মানেই ন্যায়বিচার নয়, গ্রেপ্তার মানেই শাস্তি নয়। বিশেষ করে যখন শাসকদলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে অপরাধ সংগঠিত হয়, তখন বিচারহীনতার সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়।
সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ওই কলেজের প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। যেভাবে আর জি কর-এ তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় হস্তক্ষেপ ঘটনার পরবর্তীতে নানারকম ভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে যার ফলে অভয়ার বাবা মা ও আমরা, নাগরিক সমাজ প্রায় একবছর পর আজও ন্যায় বিচারের দাবি জানিয়ে যাচ্ছি, ঠিক একই ঘটনাপ্রবাহ এই জঘন্য গণধর্ষণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আজ সন্ধ্যায় কসবা থানায় WBJDF স্মারকলিপি জমা দেবে প্রশাসন কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।




মন্তব্যসমূহ