সারা বছরের সংস্কৃতিক কর্মকান্ড প্রকাশ বঙ্গভাষা সংস্কৃতি চেতনা মঞ্চের

বঙ্গভাষা ও সসংস্কৃতি চেতনা

 মঞ্চের বার্ষিক সাধারণ সভা

https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a

ভারতের কন্ঠ ব্যুরো: রবিবার ,১৩ই আষাঢ়,১৪৩২ ইংরাজি (২৮|০৬|২০২৫),শনিবার,সন্ধ্যায় হুগলী জেলার বৈদ্যবাটীর অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান 'বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চ'-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হ'ল। বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে'র পুরাতন ভবনের নিম্নতলের কক্ষে অনুষ্ঠিত এই সভায় ২৩জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। সভার সূচনায় সভাপতি বরনের পর প্রয়াত সদস্য-সদস্যা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর যথাক্রমে বিগত সভার কার্য্যবিবরণী ও সাধারণ সম্পাদকে'র প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়। প্রথমটি সর্ব্বসম্মতভাবে এবং দ্বিতীয়টি আলোচনান্তে পাশ হয়। বিগত বৎসরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ কণিষ্ক কুমার বসু,আলোচনার পর তা পাশ হয়। এ বৎসর মঞ্চে'র ২৫বর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে বিশেষ কর্ম্মোদ্যোগের বিষয়ে আলোচনার পর আগামী ৩বৎসরের জন্য নতুন কার্য্যকরী সমিতি'র নির্ব্বাচন অনুষ্ঠিত হয়। বিদায়ী কার্য্যকরী সমিতি'র পক্ষে অতনু সমাজদার-মৃত্যুঞ্জয় পাল উত্থাপিত ১৫জন সদস্য-সদস্যা'র নামের তালিকা আগামী কার্য্যকরী সমিতি'র জন্য সর্ব্বসম্মতিক্রমে নির্ব্বাচিত ঘোষিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার তথা বিদায়ী সভাপতি শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়। মঞ্চে'র বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায় জানান,১৪০৭বঙ্গাব্দে সূচিত হওয়া এই মঞ্চে'র ঐতিহ্য প্রতিষ্ঠিত রাখতে বিভিন্ন কর্ম্মসূচী গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

bannerbanner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার