রক্তের বিকল্প নিয়ে গবেষণা বিশ্বজুড়ে
রক্তের বিকল্প নিয়ে
গবেষণা বিশ্বজুড়ে
রিষড়ায় রক্তদান শিবিরভারতের কণ্ঠ ব্যুরো: রক্তর বিকল্প বিষয়ে গবেষণা শুরু হল যুক্তরাজ্য ও জাপানে। আজ ও রক্তদান শিবির হয় বিশ্বজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলে স্বেচ্ছায় রক্তদান করুন। তাও রক্তের চাহিদা পূরণ হয়না। চিকিৎসা বিজ্ঞানে রক্তের বিকল্প বলতে এখনো কিছুই নেই এটা সত্যি।
তবে রক্তের বিপুল চাহিদার জন্য রক্তের বিকল্পের খোঁজ চলছে বিশ্বজুড়ে। সম্প্রতি ব্রিটেন ও জাপান ২০২২ সালে এনিয়ে একটি ক্লিনিকাল ট্রায়াল শুরু করে। প্রত্যেকেই বিরল ব্লাডগ্ৰুপের মানুষ। অস্ত্রপচার, রক্তের প্রয়োজনে যাতে এই বিকল্প কে ব্যবহার করা যায়। রক্ত হল মানব সংবহন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যার মূল অংশ রক্ত কোষ। এই কোষে অবস্থিত লৌহ কণা যুক্ত হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন অক্সিডাইসড হয়ে অক্সিজেন কোষ গুলোতে সরাবরাহ করে থাকে। এই অক্সিজেন পরিবহণের বিকল্প তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীর। আল জাজিরা সূত্রে জানা গিয়েছে ইউনাইটেড স্টেটস মিলিটারি সম্প্রতি ৪৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্ধ করেছে ইরিথ্রিমির নামক একটি রক্তের বিকল্প তরল তৈরী করার জন্য। এটি মানব ব্যবহারের উপযুক্ত করার জন্য সম্প্রতি গবেষনা চলছে। আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভারসিটি অফ কেমব্রিজের অধ্যাপক সেদ্রিক গেভার্ট জানিয়েছেন ল্যাবে তৈরী কৃত্রিম রক্ত কিছু রক্ত সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত করতে সক্ষম। যদিও এর এখনো ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
কৃত্রিম রক্ত তৈরির ভিত্তি হল স্টেম সেল। স্টেম সেল এমন কোষ যা দেহের যেকোনো কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ হল হেমটোপয়েটিক স্টেম সেল সমস্ত ধরণের রক্ত কোষ, প্লেটলেটস, স্বেত কণিকা তৈরী করে থাকে। ইনকিউবেটর মেশিনে নির্দিষ্ট তাপ ও উষ্ণতায় এই কৃত্রিম রক্তকোষ তৈরী করা হয়। রক্তের উৎপাদন বাড়াতে স্টেম সেলের ডি এন এ স্ট্রাকচারে বদল আনতে চলেছেন বিজ্ঞানী রা। এতে রক্তে এন্টিজেন তৈরী বন্ধ করা যাবে। এতে এমন কৃত্রিম রক্ত তৈরী করা সম্ভব যা সকলের শরীর গ্রহণ করতে পারে।



মন্তব্যসমূহ