দশমীতেই শেষ নয় একাদশীতে নয়া রুপে দূর্গোৎসব জলপাইগুড়ি ও শিলিগুড়িতে

দশমীতেই 

শেষ নয়

 একাদশীতে 

নয়া রুপে

 দূর্গোৎসব 

 জলপাইগুড়ি 

ও শিলিগুড়িতে 

ভারতের কণ্ঠ ব্যুরো : আজ একাদশী হিসেব মতো দুর্গাপূজা শেষ মা জগদম্বা তার ধাম কৈলাসে ফিরে গেছেন দোলায় চড়ে। কিন্তু তাতে কি এই বাংলার বুকে এই একাদশী থেকেই শুরু অন্যরকম দুর্গাপূজা। আজ্ঞে হ্যাঁ ঠিক ই শুনছেন।

তিস্তার তীরে জলপাইগুড়ি তে দেবী দূর্গার আরাধনা হয় এই একাদশী তিথি থেকে। দেবীর নাম এখানে বন্ধনী। আজকের কথা নয় বিগত ৫০০ বছর ধরে ময়নাগুড়ি ও জলপাইগুড়িতে এই পূজা হয়ে আসছে। 

স্থানীয় বিশ্বাস বিজয়া দশমীর দিন মা দূর্গা কৈলাসে যাওয়ার আগে বিশ্রাম নেবার জন্য নেমেছিলেন তিস্তার পাড়ে। পশুপালক দের সঙ্গে তিনি ছিলেন এই এলাকায়। দেবীর ভোগ হিসেবে স্থানীয় পশুপালক রা ছাগল, পায়রা বলি দিতেন। বন্ধনীর পূজোর পর দেবী কৈলাসে চলে যান। দেবীর যাওয়ার পর প্রকৃতি ফসলে নাকি ভরে ওঠে। তাই স্থানীয় বিশ্বাসে বন্ধনীর পূজো হয় জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় বন দূর্গা দেবী হিসেবে মহামায়ার পূজা করেন। 










 






style="text-align: justify;">





মন্তব্যসমূহ