পূজোর কার্নিভালে 🔴 মানুষের ঢল
পূজোর কার্নিভালে
🔴
মানুষের ঢল
শ্রীরামপুরে পূজোর কার্নিভাল
ভারতের কণ্ঠ ব্যুরো : হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার পূজোর কার্নিভাল আয়োজিত হল শ্রীরামপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক শ্রীমতি মুক্তা আর্যা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী প্রবাল বসাক, বিধায়ক শ্রী অরিন্দম গুই, শ্রী সুদীপ্ত রায়, শ্রী অসিত মজুমদার, মাননীয় সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জী।
কার্নিভালে বৈদ্যবাটী পৌরসভার ট্যাবলো
মাননীয় সিপি শ্রী অমিত পি জাগলাভি, বিধায়িকা শ্রী অসীমা পাত্র, চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী গিরিধারী সাহা, বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান শ্রী পিন্টু মাহাত, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিত্র প্রমুখ। সারা জেলা থেকে ১৭ টি পূজো কমিটি অংশগ্রহণ করে। শুধু পূজা প্রতিমা ই নয় বিভিন্ন পৌরসভার উদ্যোগে সুসজ্জিত ট্যাবলো ছিলো। পূজো কমিটি গুলির পক্ষে নৃত্যশিল্পী রা দুর্গার সাজে নৃত্য পরিবেশন করেন। হরিপাল থেকে আদিবাসী নৃত্যের টিম অংশগ্রহণ করেন। রায়বেশে, ছৌ, রণপা সহ মহিলা ঢাকী সহ অগণিত ঢাকীর দল এই কার্নিভালে অংশগ্রহণ করেন। শ্রীরামপুর স্নানপিঁড়ির মাঠ থেকে বটতলা সুসজ্জিত এই প্রতিমার মিছিল দেখতে অগণিত ভক্ত জড়ো হয়েছিলেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পুলিশ,ৱ্যাপিড অ্যাকশন ফোর্স, অ্যাম্বুলেন্স, দমকল মোতায়েন করা হয়েছিলো। অব্যাবস্থা আটকাতে রাস্তার দুই ধার দড়ি ও গার্ডওয়াল দিয়ে কর্ডন করেছিল পুলিশ। এদিন শ্রীরামপুরে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা। উত্তর ২৪ পরগনা সদর ব্যারাকপুরেও পূজোর কার্নিভাল হয়েছে বলে খবর। রাজ্যের জেলাগুলিতে আজ পূজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। ও কাল কলকাতায় রেড রোডে পূজোর কার্নিভাল হবে বলে জানা গিয়েছে।
শারদীয়া দুর্গোৎসবের অন্তিম পর্বে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে হাওড়া জেলার স্বনামধন্য দুর্গোৎসব কমিটিগুলির সমন্বয়ে বিশেষ বিসর্জন শোভাযাত্রা "পুজোর কার্নিভাল ২০২৫"-এর মহতী মঞ্চে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা বিজয়ী পূজা কমিটিগুলির হাতে পুরস্কার অর্পণ করে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়।
style="text-align: justify;">







মন্তব্যসমূহ