হুগলির বৈঁচিতে সারা বাংলা ওপেন তাইকোয়াণ্ড প্রতিযোগিতা

 হুগলির বৈঁচিতে সারা বাংলা

 ওপেন তাইকোয়াণ্ড 

প্রতিযোগিতা 


পুলক চক্রবর্তী, ১৪সেপ্টেম্বর- হুগলির বৈঁচিতে অনুষ্ঠিত হল দু'দিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকোয়ান্ড চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো আয়োসিয়েশন। 

রবিবার রাজ্যের ১৭ টি জেলা থেকে ৩৭০ জন প্রতিযোগী ওই অংশগ্রহণ করে। 

এদিন প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক সিয়ং, হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথ নাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোয়ান্ডো আয়োসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। প্রতিযোগিতা উপলক্ষে রবিবার ছুটির দিন সকাল থেকেই যেন চাঁদের হাট বসে বৈঁচিতে। প্রতিযোগীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও উপস্থিত হন বৈঁচি স্টেশন সংলগ্ন ব্লু স্টার ক্লাব প্রাঙ্গণে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। সন্ধ্যার সময় বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হয়। কোরিয় দ্বীপে এই কিক বক্সিং মার্শাল আর্ট জনপ্রিয়। সাধারণ বক্সিং এ যেভাবে হাতের কসরৎ মুভমেন্ট জরুরী তাইকোয়ান্ড তে হাতের সাথে পায়ের মুভামেন্ট জরুরী। পা ছুঁড়ে প্রতিপক্ষ কে রিং এর বাইরে করার খেলা হল তাইকোয়ান্ড।




এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন

 মূল্য মাত্র ৩০০ টাকা 


bannerbanner




style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার