সংস্কৃত সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠান
সংস্কৃত সাহিত্য পরিষদের
বার্ষিক সাধারণ সভা ও
বৃক্ষরোপন অনুষ্ঠান
ভারতের কণ্ঠ ব্যুরো: ১০ই আগষ্ট,রবিবার, বিকাল সাড়ে তিনটা নাগাদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংস্কৃত ভাষাচর্চ্চার অন্যতম প্রাচীন প্রাণকেন্দ্র সংস্কৃত সাহিত্য পরিষদ-এর বার্ষিক সাধারণ সভা ১৬৮/১,রাজা দীনেন্দ্র ষ্ট্রীট,কোল-৪ ঠিকানায় অবস্থিত কার্য্যালয় ভবনে সূচনা হয়। মূল কর্ম্মসূচীর প্রারম্ভে পরিষদের সদ্য প্রয়াত দুই আজীবন সদস্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড.প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং রানাঘাট কলেজের প্রাক্তন অধ্যাপক ড.নিখিলেশ চক্রবর্তীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে নিরবতা পালন করা হয়। অন্যান্য নির্দ্ধারিত কর্ম্মসূচীর পর আগামীদিনের জন্য কার্য্যকরী সমিতি'র নির্ব্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.তপতী মুখোপাধ্যায়,পরিচালনার দায়িত্ব পালন করেন সম্পাদক ড.রুমা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী কার্য্যকরী সমিতি'র সুপারিশ অনুযায়ী বিভিন্ন পদাধিকারীসহ সর্ব্বমোট ২৪জনকে নিয়ে সর্ব্বসম্মতিক্রমে নতুুন কার্য্যকরী সমিতি গঠিত হয় বলে নতুুন সমিতি'র শাস্ত্রপ্রচারক পদাধিকারী পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায় সূত্রে জানা যায়।
class="separator" style="clear: both; text-align: center;">
.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">


মন্তব্যসমূহ