শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হল রাখি উৎসব

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে

 পালিত হল রাখি উৎসব



পুলক চক্রবর্তী, শ্রীরামপুর: শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পালিত হলো রাখী উৎসব। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার সহ অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ছাত্রীরা সস্নেহে রাখী বন্ধন করে স্কুল ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনকে—যা নেতৃত্বকে স্বীকৃতি জানানোর এক অনন্য দৃষ্টান্ত।

বিভিন্ন ছাত্রীদের তত্ত্বাবধানে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা সাজিয়ে তুললো আকর্ষণীয় হাউস বোর্ড। এক অন্য রাখি বন্ধন যেখানে ‘পরিবেশবন্ধু’ গাছকে অর্পণ করা হলো প্রতীকী রাখি। প্রায় অধিকাংশ রাখিই ছিল ছাত্রীদের নিজ হাতে নির্মিত—যার মাধ্যমে ফুটে উঠেছে তাদের সৃজনশীল ও উদ্ভাবন চিন্তাধারা। চিন্তাভাবনার প্রেক্ষাপটে ছিল শিক্ষিকা সুতপা দত্ত মহাশয়া।

শিক্ষিকা অবিরা মুখার্জির সৃজনশীল চিন্তায় তারা খুঁজে পেয়েছে অভিনব রাখির উপাদান। মাননীয়া প্রধানা শিক্ষিকা ডক্টর আইভি সরকারের পরম উৎসাহে ও অনুমতিতে অনুপ্রাণিত হয়ে ছাত্রীরা তৈরি করেছে মনোমুগ্ধকর ফুলের রাখি। বুদ্ধ হাউসের রাখিগুলো হয়ে উঠেছে একেবারেই অনন্য—যা নিঃসন্দেহে সৃজনশীল নান্দনিকতার উজ্জ্বল নিদর্শন। উচ্চশ্রেনীর ছাত্রীদের পাশাপাশি একইভাবে ছোট ছোট শ্রেণির ছাত্রীরাও তাদের হাতে বানানো রাখি দিয়ে হাউস বোর্ডে যে অবদান রেখেছে, তা প্রশংসার যোগ্য।বিশেষ উল্লেখ্য, রাখিবন্ধন উৎসবে সামিল হন 'উত্তরপাড়া আশ্রয়ের' বিশেষ চাহিদাসম্পন্ন যারা বিশেষসমর্থসম্পন্ন ছাত্র- ছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকা , স্টাফদের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার মহাশয়া কর্তৃক প্রতিষ্ঠিত হাউস সিস্টেম এর অন্তর্গত প্রতিটি হাউসই তাদের সৃজনশীলতায় বিশেষভাবে পারদর্শিতার স্বাক্ষর রাখে, সত্যিই যা ছিল এক চিত্তাকর্ষক মুহূর্ত। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এর ইন্টার‌্যাক্ট ক্লাবের ইন্টার‌্যাক্টর ছাত্রীরা তাদের তৈরি রাখি বিক্রিতে সাহায্য করেছে। এমন অন্তর্ভুক্তির বার্তাই প্রকৃত বন্ধন এবং মানবতার আসল নিদর্শন। ওদের স্পেশাল এডুকেটর বিদ্যালয়ের প্রাক্তনী কাবেরী মুখার্জি ।এই আনন্দমুখর পরিবেশে রাখিবন্ধন উৎসবকে চিরস্মরণীয় ও ভালোবাসা ও সুরক্ষার বন্ধনে আবদ্ধ করে রাখেন মাননীয়া প্রধানা শিক্ষিকা ডঃ আইভি সরকার মহাশয়া এবং তার বক্তব্যে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে জানায় রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজ সমাপ্তি ঘটান কবিগুরুর গানে ও বাণীতে।

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার