রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আলাস্কায় জোর জল্পনা বিশ্বজুড়ে
রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের
মধ্যে আলোচনা আলাস্কায়
জোর জল্পনা বিশ্বজুড়ে
ভারতের কণ্ঠ ব্যুরো: ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ নিয়ে আলোচনা সহ যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে ট্রাম্প পুতিন বৈঠক আলাস্কায়। হোয়াইট হাউসে আয়োজিত একটি প্রেস কনফারেন্সে বক্তব্য রেখে ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি শীঘ্রই পুতিনের সাথে দেখা করবেন। এর কিছুক্ষণ পরেই, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন যে ১৫ আগস্ট আলাস্কায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিবিসিকে মার্কিন সাংবাদ সংস্থা সিবিএস জানিয়েছে যে হোয়াইট হাউস ইউরোপীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে মধ্যস্থতা করছে যাতে বলা হয়েছে ইউক্রেন রাশিয়ার অধিকৃত অঞ্চলের দায়ভার রাশিয়ার ওপর ছেড়ে দেবে।
রাশিয়ার শর্ত অনুসারে, পূর্ব ডনবাস অঞ্চল এবং ক্রিমিয়া দখল করবে রাশিয়া, একই সাথে ইউক্রেনের অন্যান্য অংশ থেকে তাদের বাহিনী সরিয়ে নেবে যেখানে তাদের কিছু নিয়ন্ত্রণ রয়েছে। হোয়াইট হাউস অবশ্য এবিষয়ে কিছু নিশ্চিত করে বলেনি, তবে ট্রাম্প আগে বলেছিলেন যে এই চুক্তিতে "কিছু অঞ্চলের বিনিময়" জড়িত থাকবে। ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উপর চাপ প্রয়োগ করে বলেছিলেন যে তাকে "কিছু স্বাক্ষর করার জন্য প্রস্তুত হতে হবে"। ট্রাম্প পূর্বে পুতিনের জন্য শুক্রবারের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন - কিন্তু সেই সময়সীমা এসেছিল এবং কোনও ঘোষণা বা অতিরিক্ত নিষেধাজ্ঞা ছাড়াই চলে গেছে। জেলেনেস্কির গলায় দুর্যোধোনের সুর যেন বলছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী।
"রাশিয়াকে তার কৃতকর্মের জন্য পুরস্কৃত করবে না।" স্যোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রকাশিত একটি টেক্সট এবং ভিডিও বিবৃতিতে, জেলেনস্কি বলেছেন: "এই যুদ্ধের অবসান ঘটাতে হবে - এবং রাশিয়াকে অবশ্যই এটি শেষ করতে হবে। রাশিয়া এটি শুরু করেছে এবং সমস্ত সময়সীমা উপেক্ষা করে এটিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং এটাই সমস্যা, অন্য কিছু নয়।"
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ