কর্নাটকে মহিলার কাটা দেহাংশ উদ্ধার পুলিশের
কর্নাটকে মহিলার কাটা
দেহাংশ উদ্ধার পুলিশের
ভারতের কণ্ঠ ব্যুরো: কোথাও পড়ে থাকা কাটা হাত টেনে নিয়ে যাচ্ছে কুকুর। কোথাও আবার পড়ে মাথা। এক কিলোমিটার দূর অন্তর ১০ জায়গা থেকে দেহ উদ্ধার মহিলার। এমন ই ভয়াবহ কান্ড সামনে এসেছে কর্ণাটক রাজ্যের একটি গ্রামে। গ্রামের বাসিন্দা মহিলা নাম লক্ষ্মীদেবামাম্মা কিছুদিন আগে নিখোঁজ হয়ে যান। তিনি বেল্লাভি গ্রামের তুমাক্কুরু তালুকে তার বাড়ি। তার স্বামী বাসব রাজু সম্প্রতি বেল্লাভি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার বয়ানে উল্লেখ ছিলো গত ৩ রা আগস্ট লক্ষ্মীদেবাম্মা উর্দিগেরে এলাকায় মেয়ের বাড়ি গিয়েছিলেন সেখান থেকে নিখোঁজ হন। তার পরেই তার এই মৃতদেহ মিললো। তদন্তকারীদের অনুমান দুদিন আগে তাকে মেরে দেহ টুকরো করা হয়েছে। এই জঘন্য হত্যার উদ্দেশ্য কি সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ