বৈদ্যবাটী বনমালী স্কুলে বিজ্ঞান মনস্কতা দিবস পালন বিজ্ঞানমঞ্চের

বৈদ্যবাটী বনমালী স্কুলে

 বিজ্ঞান মনস্কতা দিবস 

পালন বিজ্ঞানমঞ্চের 


ভারতের কণ্ঠ ব্যুরো: বিজ্ঞান মনস্কতা দিবস (২০ আগষ্ট) উপলক্ষ্যে, আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বৈদ্যবাটী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে, বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের সহযোগিতায় ওই বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সাপ সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার জন্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।

বক্তা ছিলেন সর্পবন্ধু মাননীয় শ্রী অরিন্দম চক্রবর্তী মহাশয়। বিজ্ঞান মনস্কতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমরনাথ ঘোষাল মহাশয়, ড. নরেন্দ্র অচ্যুত দাভলকর সম্বন্ধে বক্তব্য রাখেন বৈদ্যবাটী বিজ্ঞান কেন্দ্রের সহ-সম্পাদক মাননীয় শ্রী সৈকত পাত্র মহাশয়। অনুষ্ঠানে প্রায় একশো জন ছাত্র ছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যবাটী বিজ্ঞান কেন্দ্রের কার্য্যকরী সভাপতি শ্রী কণিষ্ক কুমার বসু মহাশয়, কার্য্যকরী কমিটির সদস্য শ্রী সৌমিক মুখার্জী মহাশয়, মাননীয় শিক্ষক শ্রী সুমন্ত নন্দী ও শ্রী অনুপম মান্না মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী রুদ্র নারায়ণ চ্যাটার্জী মহাশয়, পরিচালন সমিতির সদস্য মাননীয় শ্রী তন্ময় শীল মহাশয় এবং বিদ্যালয়ের শিক্ষক মহাশয়গণ। সকলের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার