দেশে বেড়ে চলা স্থূলতা ও ডিপ্রেশন প্রসঙ্গে উদ্বেগ রাষ্ট্রপতি মুর্মুর
দেশে বেড়ে চলা স্থূলতা ও
ডিপ্রেশন প্রসঙ্গে উদ্বেগ
রাষ্ট্রপতি মুর্মুর
ভারতের কণ্ঠ ব্যুরো: দেশে বেড়ে চলা স্থূলতা ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি ভুবনেশ্বর এমস হাসপাতালের ৫ম কনভোকেশন অনুষ্ঠানে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন। এবং দেশের চিকিৎসক দের এবিষয়ে জনসচেতনতা বাড়ানো ও রোগ নিয়ন্ত্রণে প্রচেষ্টা বাড়াতে বলেছেন। রাষ্ট্রপতি পিটিআই কে জানিয়েছেন লাইফস্টাইল র বদল মানসিক শান্তি আনে এতে যোগা ও প্রাণায়াম সুবিধাজনক হতে পারে। শৃঙ্খলিত জীবনযাপন ও ডায়েট প্ল্যান শরীরকে সুস্থ রাখতে পারে যা দেশের সমস্ত নাগরিক দের মেনে চলা উচিত। একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে নাগরিক দের সুস্বাস্থ্য জরুরি।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ